আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ভারত সহ্য করবে না এমন অপমান

ভারত সহ্য করবে না এমন অপমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষদ্বীপ সফরের পর কিছু ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে তিনি ভারতীয় পর্যটকদের মালদ্বীপের বিকল্প হিসেবে এখানে ভ্রমণ করার আহ্বান জানান। মোদির পোস্টের পর ভারতকে ‘অবমাননা’ করে মন্তব্য করেন মালদ্বীপের তিন মন্ত্রী।

জবাবে লক্ষদ্বীপের প্রশাসক প্রফুল খোদা প্যাটেল সোমবার এনডিটিভিকে বলেছেন, মালদ্বীপের তিন মন্ত্রীর মন্তব্য ভারতের মর্যাদাকে চ্যালেঞ্জ করেছে। ভারত কখনই এই ধরনের অপমান সহ্য করবে না (এবং) সমগ্র দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা দেখিয়েছে। আমি প্রধানমন্ত্রী ও লক্ষদ্বীপের পাশে দাঁড়ানোর জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানাতে চাই।

মালদ্বীপের জনসাধারণের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এড়িয়ে প্যাটেল বলেন, যে মন্ত্রীরা মন্তব্য করেছেন তাদের শাস্তি দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না (জনসাধারণের ক্ষমা)। আমাদের মূল্যবোধ আলাদা। তাদের এই ধরনের মন্তব্য করার দরকার ছিল না। তাদের কাজের জন্য সরকার তাদের শাস্তি দিয়েছে। তারা দেখিয়েছে ভারত এমন কিছু সহ্য করবে না। বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতি অপমান, বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে ক্রিকেটারদের পাশাপাশি সাধারণ মানুষকে অপমান। মালদ্বীপকে ভারত উপযুক্ত জবাব দিয়েছে।’

তিনি মালদ্বীপবাসীদের লক্ষদ্বীপে স্বাগত জানাবেন কিনা জানতে চাইলে প্রশাসক বলেন, ‘এটা আমাদের দেশের ঐতিহ্য। তারা যদি আসতে চায়, আমাদের সৌন্দর্যের প্রশংসা করে এবং খুশি হয়, তাহলে আমরাও খুশি হব। এতে দোষের কী আছে। অবশ্যই তাদের আসা উচিত।’

মালদ্বীপের মন্ত্রী মরিয়ম শিউনা, মালশা শরীফ ও মাহজুম মজিদ সামাজিক মাধ্যম এক্সে-এ মোদি সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য পোস্ট করার পরে এই দ্বন্দ্ব শুরু হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত