আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সিরিজ হামলা ইস্যুতে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

সিরিজ হামলা ইস্যুতে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়, তারা ইরাক ও সিরিয়ায় ইরানি স্থাপনায় সিরিজ হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এরপরেই নতুন করে পাল্টা হুঁশিয়ারি বার্তা দিলো ইরান। খবর টাইমস অব ইসরায়েলের।

 

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আমার দেশ যুদ্ধ শুরু করবে না কিন্তু কেউ বিরক্ত করলে এর জবাব কঠোরভাবে দেওয়া হবে। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেছেন।

গত সপ্তাহে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন জন মার্কিন সেনা নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়। এ হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ নিয়ে আমেরিকার কর্মকর্তারা বলেছেন, মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে যে, জর্ডানে সামরিক ঘাঁটিতে হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছিল তা ইরানেই তৈরি করা এবং ইউক্রেনে হামলার চালানোর উদ্দেশ্যে রাশিয়ায় ইরান যে ড্রোন পাঠিয়েছে তার সঙ্গে এর মিল রয়েছে।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বিলম্বিত সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা যেখানে, যখন এবং যেভাবে চাই, সেভাবেই পাল্টা পদক্ষেপ নেবো।”

“প্রকৃত দায়ী ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনাটা নিশ্চিত করতে হবে, এ সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর বিষয়ে সবাই জানেন বলে আমি মনে করি”, বলেন অস্টিন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন বার্তার পরেই ইরানের পক্ষ থেকে পাল্টা সতর্ক বার্তা এলো।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত