আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ভারতের কাছে প্রায় ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ভারতের কাছে প্রায় ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ভারতের কাছে প্রায় ৪০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে থাকছে ৩১টি সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র। বৃহস্পতিবার সেইসঙ্গে সামরিক সরঞ্জাম বিক্রিরও অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর বিবিসি ও রয়টার্সের।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন এমকিউ ৯বি প্রিডেটর ড্রোন ক্রয় চুক্তির ঘোষণা করেছিলেন। মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর চুক্তিটি এখন নিশ্চিত করা হবে।

এ বিক্রয় চুক্তিতে রয়েছে ৩১টি সশস্ত্র ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। এরপর যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টায় ভারতের জড়িত থাকার তদন্ত ঝুলে থাকার কারণে ডিসেম্বরে এই চুক্তি স্থগিত করে সিনেট কমিটি। এবার মার্কিন কংগ্রেসের অনুমোদনের পর চুক্তিটি এখন নিশ্চিত করা হবে। পেন্টাগন জানিয়েছে, এ চুক্তিতে ৩১টি সশস্ত্র এমকিউ-৯বি স্কাইগার্ডিয়ান ড্রোন, ১৭০টি এজিএম-১১৪আর হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ছোট ব্যাসের ৩১০টি লেজার ক্ষেপণাস্ত্র, যোগাযোগ ও নজরদারি সরঞ্জামসহ একটি প্রিসিশন গ্লাইড বোমা রয়েছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যার ষড়যন্ত্রের পূর্ণ তদন্তে ওয়াশিংটন রাজি হওয়ার পর ঐ বিক্রয় চুক্তি আটকে রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন সিনেটর বেন কার্ডিন। গত বছর যুক্তরাষ্ট্রের এক নাগরিককে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে দিল্লিকে অভিযুক্ত করেছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেই নাগরিকই হলেন খালিস্তান আন্দোলনের নেতা পান্নুন। সরকারের এক মুখপাত্র তখন বলেছিলেন, কেউ দায়ী বলে বিবেচিত হলে তাকে জবাবদিহি করার ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত