আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ইয়েমেনের প্রধানমন্ত্রী বদল

ইয়েমেনের প্রধানমন্ত্রী বদল

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুট করেই প্রধানমন্ত্রী বদলেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগের প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। খবর আল জাজিরার।

 

বিন মুবারক এমন সময় প্রধানমন্ত্রী হলেন, যখন ইয়েমেনে উত্তেজনা চলছে। গাজায় হামলার প্রতিবাদে ও তাদের প্রতি সমর্থন জানাতে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল সোমবার (৫ জানুয়ারি) জারি করা এক অধ্যাদেশে বলেছে, বিদায়ী প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদ প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিয়োগ পাবেন। তবে এই পরিবর্তনের কোনো কারণ জানায়নি কাউন্সিল।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত বিন মুবারককে হুতি বিদ্রোহীদের কট্টর বিরোধী হিসেবে দেখা হয়।

ইয়েমেনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বপালনকালে সে সময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব ছিল মুবারকের। ২০১৫ সালে হুতিরা অপহরণ করার পর তিনি আলোচনায় আসেন।

২০১৮ সালে জাতিসংঘে ইয়েমেনের দূত হিসেবেও নিয়োগ পান বিন মুবারক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত