আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

গাজায় ১৬২টি শিক্ষাকেন্দ্রে বোমা হামলা চালায় ইসরায়েল

গাজায় ১৬২টি শিক্ষাকেন্দ্রে বোমা হামলা চালায় ইসরায়েল

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বিগত চার মাসে ওই উপত্যকার অন্তত ১৬২টি বিদ্যালয় ভবনে সরাসরি বোমা মেরে আঘাত হেনেছে ইহুদিবাদী দেশটি।

মঙ্গলবার এক বিশ্লেষণের বরাত দিয়ে গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষা নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা গাজায় বিদ্যালয়গুলোর ক্ষতির মূল্যায়ন করতে স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করেছে। তাদের বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলের সরাসরি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ১৬২টি বিদ্যালয় ভবন, যা গাজার মোট বিদ্যালয়ের ৩০ শতাংশ। ওই অঞ্চলে মোট বিদ্যালয়ের সংখ্যা ৫৬৩টি, যার ২৬ টি তেল আবিবের বোমার আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্টিফেন ডুজারিক গণমাধ্যমকে জানিয়েছেন, ইসরায়েলের এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গাজার এক লাখ ৭৫ হাজার ছাত্র এবং ৬৫ হাজার শিক্ষক। এছাড়া ওই অঞ্চলের প্রায় ৫৫ শতাংশ বিদ্যালয় নতুন করে পুনর্গঠনের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত গাজায় নিহত হয়েছে ২৮ হাজার ৪৭৩ ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৬৮ হাজার ১৪৬ জন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এ অঞ্চলে প্রবেশ। সূত্র: আনাদোলু এজেন্সি


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত