আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ায়  প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো

ইন্দোনেশিয়ায় নির্বাচনের ভোট গণনা চলছে। অনানুষ্ঠানিক গণনায় প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

 

দেশটির মোট ২৩.৩ শতাংশ ব্যালট গণনার ভিত্তিতে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো ৫৯.৮ শতাংশ ভোটে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন।

স্বাধীন পোলস্টার ইন্ডিকেটর পলিটিকস এর মতে, প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষামন্ত্রী ও জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ২৩.৫ শতাংশ ভোটে দ্বিতীয় এবং সেন্ট্রাল জাভার সাবেক গভর্নর গঞ্জার প্রানোয়ো ১৬.৭ শতাংশ ভোটে তৃতীয় অবস্থানে রয়েছেন।

স্বনামধন্য পোলস্টারদের গণনা আগের নির্বাচনগুলোতেও সঠিক বলে প্রমাণিত হয়েছে। তবে ভোট গ্রহণের কয়েক সপ্তাহ পরই আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে।

সরাসরি জয় পেতে প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি এবং ৩৮টি প্রদেশের মধ্যে অন্তত অর্ধেকে ২০ শতাংশ ভোট পেতে হবে। কোনও প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে আগামী জুনে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে রানঅফ ভোট অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত