আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

বাইডেন ও ট্রাম্পের প্রার্থীতা নিশ্চিত

বাইডেন ও ট্রাম্পের প্রার্থীতা নিশ্চিত

জর্জিয়া প্রাইমারিতে জিতলেন বাইডেন ও ট্রাম্প। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিশ্চিত করলেন তারা। এই নিয়ে লাগাতার দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন বনাম ট্রাম্প লড়াই হবে। ৭০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার দুই দলের একই প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন।

জর্জিয়ায় প্রয়োজনীয়সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন পাওয়ার পর বাইডেনই যে আগামী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হবেন, তা ঠিক হয়ে গেছে। বাইডেনের প্রার্থী হওয়ার জন্য দরকার ছিল এক হাজার ৯৬৮ জন প্রতিনিধির সমর্থন। তিনি তার চেয়ে বেশি পেয়েছেন। বাইডেন যে ডেমোক্র্যাট প্রার্থী, তার আনুষ্ঠানিক ঘোষণা হবে আগামী আগস্টে।

ট্রাম্প জর্জিয়া, মিসিসিপি ও ওয়াশিংটন স্টেট প্রাইমারি জিতেছেন। ট্রাম্পের দরকার ছিল এক হাজার ২১৫ প্রতিনিধির সমর্থন। তিনিও তা পার করে গেছেন। দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ট্রাম্পের শেষ প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি গত সপ্তাহেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত