আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

গাজায় ইসরায়েলের হামলায় জাতিসংঘের কর্মী নিহত

গাজায় ইসরায়েলের হামলায় জাতিসংঘের কর্মী নিহত

গাজার রাফাহ নগরীর একটি খাবার বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় জাতিসংঘের একজন কর্মী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছে। খবর বিবিসির।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিবিসি জানায়, ইসরায়েলের বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশ্যেই উপেক্ষা করে জাতিসংঘ এই সংস্থার ত্রাণকেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, তারা ‘সীমিত হামলা চালিয়ে’ হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। তারা বলেছে, ওই কমান্ডারের নাম মোহাম্মেদ আবু হাসনা। তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী দলের একজন সদস্য।

রাফাহ নগরীতে আশ্রয় নিয়ে আছে আনুমানিক ১৪ লাখ ফিলিস্তিনি। গাজার অন্যান্য অংশে ইসরায়েলের স্থল হামলার মুখে তারা পালিয়ে এসে রাফাহে আশ্রয় নিয়েছে।

ইউএনআরডব্লিউএ- এর মুখপাত্র জুলিয়েট তৌমা বিবিসি-কে বলেছেন, হামলার সময় খাবার বিতরণের ওই কেন্দ্রটিতে ৬০ জন মতো মানুষ কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। এই স্থাপনাটিকে খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের গুদাম হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত