আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

এ মাসেই হতে যাচ্ছে অলিম্পিক গেমস

এ মাসেই হতে যাচ্ছে অলিম্পিক গেমস

ফ্রান্সে এ মাসেই হতে যাচ্ছে অলিম্পিক গেমস। আগামী ২৬ জুলাই শুরু হবে গেমস। শেষ হবে ১১ আগস্ট। অ্যাথলেটিকসে বাংলাদেশ থেকে ইমরানুর রহমান খেলবেন। গতকাল তার নামে ওয়াইল্ড কার্ড এসেছে। ইমরানুর বর্তমানে লন্ডনে রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। ইমরান লন্ডন থেকে সরাসরি প্যারিস যাবেন। ঢাকায় আসছেন না এখন। লন্ডনে অনুশীলন করছেন বলে জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। 


ইমরানুরসহ এখন পর্যন্ত তিন জন ক্রীড়াবিদের প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আর্চার সাগর ইসলাম নিজ যোগ্যতায় সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। শুটিংয়ে ওয়াইল্ড কার্ড পেয়েছেন শুটার রবিউল ইসলাম। তিনি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে খেলবেন। আরও ২টা ওয়াইল্ড কার্ডের জন্য চেষ্টা করছে বিওএ। এটি হচ্ছে সাঁতারের ডিসিপ্লিনে ২টা ওয়াইল্ড কার্ড পাওয়ার আশা করছে সাঁতার ফেডারেশন। গলফ ও বক্সিংয়ের জন্য চেষ্টা করছে, কিন্তু না পাওয়ার সম্ভাবনা প্রবল। বক্সিংয়ে যদি পাওয়া যায়, সেটি বক্সার সেলিমকে দেওয়া হতে পারে। কারণ তিনি এশিয়ান গেমেস ভালো করেছিলেন। গলফে একাধিক নাম রয়েছে। ওয়াইল্ড কার্ড নিয়ে যারা খেলতে যান, তারা একের বেশি ইভেন্টে নাম দিতে পারে না।

১০০ মিটারে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান আন্তর্জাতিক মিটে ৬০ মিটার স্প্রিন্টে লড়াই করলেও তিনি প্যারিস অলিম্পিকে ১০০ মিটার ইভেন্টে লড়বেন। আরও একটি নিয়ম আর্চারি ও অলিম্পিকে। যে খেলায় একজন ক্রীড়াবিদ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন, সেই খেলায় অন্য কাউকে ওয়াইল্ড কার্ড দেওয়া না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত