আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ ট্রাম্পের

পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ ট্রাম্পের

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা করা উচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৪ অক্টোবর) এই মন্তব্য করেছেন। খবর এএফপি'র। 


নর্থ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারণায় এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা (সাংবাদিকেরা) তাকে (বাইডেন) জিজ্ঞেস করেন যে ইরানের বিষয়ে কী ভাবছেন আপনি, আপনি কি ইরানে (পারমাণবিক স্থাপনায়) আঘাত হানতে চান? আর তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত (ইসরায়েলের) পারমাণবিক স্থাপনায় (ইরান) হামলা না চালাচ্ছে। এর মানে আপনি (বাইডেন) হামলা চালাতে চান, তা–ই নয় কি? 


এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা যখন তাকে (বাইডেন) এ প্রশ্ন করেছিল, তখন উত্তর হওয়া উচিত ছিল যে আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে। 

তবে বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সায় না দিলেও মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে। 


এদিকে শুক্রবার (৪ অক্টোবর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ একজন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ইসরায়েল যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে না- এমন নিশ্চয়তা তারা বাইডেন প্রশাসনকে দেয়নি। 

ওই কর্মকর্তা বলেছেন, এটা সত্যি বলা কঠিন যদি ইসরায়েল ৭ অক্টোবর হামাসের হামলার এক বছর পূর্তিতে প্রতিশোধ নেয়। এই কর্মকর্তাকে সিএনএন প্রশ্ন করেছে, ইসরায়েল কী যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করেছে যে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয় আলোচনার বাইরে রেখেছে?   

এর জবাবে ওই কর্মকর্তা বলেছেন, আমরা আশা ও প্রত্যাশা করি কিছু প্রজ্ঞার পাশাপাশি শক্তি দেখতে পাবো, কিন্তু আপনারা জানেন যে কোনো গ্যারান্টি নেই।

গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটি দাবি করে, তাদের ছোড়া ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হেনেছে। এরপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তারা এর কড়া জবাব দেবে।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত