আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ১২

বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ১২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ছয় সেনা নিহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। 


বিবৃতিতে বলা হয়েছে, ৪-৫ অক্টোবর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ছয়জন সন্ত্রাসীও নিহত হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী সৈকত। তিনিও গোলাগুলিতে শহীদ হয়েছেন। 


এছাড়া এতে আরও শহীদ হয়েছেন ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী, ল্যান্স নায়েক শহীদ উল্লাহ, ল্যান্স নায়েক আক্তার জামান এবং সিপাহী জামিল আহমেদ। 

আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর। আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের দৃঢ়সংকল্পকে আরও শক্তিশালী করবে। 


সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত