আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চাইলেন জাতিসংঘ মহাসচিব

ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চাইলেন জাতিসংঘ মহাসচিব

ছবিঃ এলএবাংলাটাইমস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও এর জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির আগের দিন এক ভিডিও বার্তায় তিনি গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

রোববার (৬ অক্টোবর) জাতিসংঘ মহাসচিব বলেন, গত ৭ অক্টোবরের হামলার ঘটনা হৃদয়কে ক্ষতবিক্ষত করে। ওই দিন যাঁরা নিহত হয়েছেন, যারা যৌন সহিংসতাসহ বর্ণনাতীত সহিংসতার শিকার হয়েছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

‘আমি সব জিম্মির ‘নিঃশর্ত’ মুক্তির আবারও আহ্বান জানাচ্ছি। হামাসকে অবশ্যই আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে জিম্মিদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।’

আন্তোনিও গুতেরেস আরও বলেন, এখন সময় জিম্মিদের মুক্তি দেওয়ার, সংঘাত বন্ধ করার ও এ অঞ্চলকে গ্রাস করার দুর্ভোগের ইতি টানার। এখন সময় শান্তি, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের।

অন্যদিকে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকাজুড়ে চলমান ‘মর্মান্তিক সহিংসতা ও রক্তপাতের’ বিষয়েও কথা বলেন জাতিসংঘের মহাসচিব। বলেন, এই যুদ্ধ প্রথমে গাজাকে এবং এখন লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করছে। সেই সঙ্গে এসব জায়গায় গভীর মানবিক সংকট সৃষ্টি করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত