আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অব্যাহতির রায় প্রত্যাখ্যান

অব্যাহতির রায় প্রত্যাখ্যান

আমেরিকার ফার্গুসনে শহরে একজন কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যার দায় থেকে একজন শ্বেতাঙ্গ পুলিশকে আদালতের অব্যাহতির রায় প্রত্যাখ্যান করেছে তার পরিবার।নিহত কিশোর মাইকেল ব্রাউনের পরিবারের আইনজীবী তাদের পক্ষে এই রায় প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। তিনি আদালতের একটি গ্র্যান্ড জুরির দেয়া এই রায়কে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন।আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেন, "যে গ্র্যান্ড জুরি আদালতে এই সিদ্ধান্ত নিয়েছে তার পুরো প্রক্রিয়ারই বেহাল দশা।" তিনি স্থানীয় পুলিশের সাথে শহরের সরকারি কৌসুলির আঁতাত রয়েছে বলেও অভিযোগ করেন। গত আগস্ট মাসে মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে মাইকেল ব্রাউন নামের ওই কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হন।ড্যারেন উইলসন নামে এক শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র ওই তরুণ নিহত হলে তখন শহরে দাংগা দেখা দিয়েছিল।

এই হত্যার পর শহরের পুলিশের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ ওঠে। উইলসনকে এই হত্যার জন্য বিচার করা হবে কিনা সে জন্যে গঠিত আদালতের জুরিরা বলছেন, তারা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন না।কারণ তিনি আত্ম রক্ষার্থে গুলি করেছিলেন বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে।

গ্র্যান্ড জুরিতে ১২ জনের মধ্যে ৯ জনই শ্বেতাঙ্গ আর তিনজন কৃষ্ণাঙ্গ সেই বিষয়েরও সমালোচনা উঠেছে।এই রায় ঘোষণার পর আবারো শহুরে দাংগা দেখা দিয়েছে। সোমবার রাত থেকে সেখানে ব্যাপক সংঘর্ষ চলছে। লুটপাটেরও অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে শহরের মেয়র আরো নিরাপত্তা কর্মই বাড়ানোর কথা জানিয়েছেন।ন্যাশনাল গার্ড থেকে নতুন করে দুই হাজারের মতো নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

মেয়র ফ্রান্সিস স্লে শহরে দাংগার সময়কার নানা ঘটনাকে অপরাধী কার্যক্রম বলে উল্লেখ করে দাংগায় লিপ্তদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, লুটপাট, দোকানপাট ভাঙচুর কোনো প্রতিবাদ হতে পারে না। নিহত মাইকেল ব্রাউনের পরিবারও দাংগার সমালোচনা করে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত