আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার

মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। সবশেষ দেড় হাজারের বেশি মৃতদেহ উদ্ধারের খবর জানিয়েছে কর্তৃপক্ষ।


শনিবার (২৯ মার্চ) এএফপির বরাতে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩০ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপ আটকে থাকার পর ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, তাকে স্ট্রেচারে বিধ্বস্ত ভবন থেকে বের করে আনা হয়। তার স্বামী তাকে জড়িয়ে ধরেন এবং তারপর হাসপাতালে নিয়ে যান।

88
মিয়ানমারে ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

উদ্ধারের সময় অপেক্ষা করতে করতে তার স্বামী এএফপিকে বলেন, শুরুতে আমি ভাবিনি যে, সে বেঁচে থাকবে। আমি খুব খুশি, আমি ভালো খবর শুনেছি।

এর আগে লাইভ প্রতিবেদনে বিবিসি জানায়, উদ্ধারকর্মীরা মায়ানমারের মান্দালয়ে একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ব্লকের নিচে আটকা পড়া ৯০ জনকে উদ্ধার করার চেষ্টা করছেন।

পার্শ্ববর্তী দেশটি ইতোমধ্যেই একটি দীর্ঘস্থায়ী এবং রক্তাক্ত গৃহযুদ্ধের কবলে পড়ে বিশাল মানবিক সংকটে পড়েছে। নতুন করে এমন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে চলমান সঙ্কট আরও কঠিন এবং বিপজ্জনক হয়ে উঠেছে। ত্রাণ প্রচেষ্টাও জটিল হয়ে উঠেছে, যার ফলে মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

 

গতকাল শুক্রবার দুপুরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল মান্দালয়ের খুব কাছেই ছিল। এরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। এর ফলে অনেক এলাকার ভবন ধসে পড়ে, রাস্তাঘাট ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে এবং বাঁধ ভেঙে যায়।

রাজধানী নেপিদোতে শনিবার ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য কর্মীরা কাজ করছেন। যদিও শহরের বেশিরভাগ অংশে বিদ্যুৎ, ফোন এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ।

ভূমিকম্পের ধসে পড়া ভবনগুলোর মধ্যে সরকারি কর্মকর্তাদের থাকা জায়গা ছিল - এমন একাধিক ইউনিটও রয়েছে। এছাড়া শহরের বড় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত