আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জাতিসংঘ জানাল—গাজায় চলছে সম্পূর্ণ দুর্ভিক্ষ

জাতিসংঘ জানাল—গাজায় চলছে সম্পূর্ণ দুর্ভিক্ষ

গাজা সিটিতে পূর্ণমাত্রায় দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এর জন্য দায়ী করা হয়েছে ইসরায়েলকে। সংস্থাটি বলছে, খাদ্য সহায়তা পৌঁছাতে নিয়মিত বাধা দেওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এএফপি ও আল জাজিরা জানিয়েছে, শুক্রবার এ ঘোষণা দেয় জাতিসংঘ। তবে এর প্রতিবাদ জানিয়ে ইসরায়েল বলেছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। তারা দাবি করেছে, হামাসের মিথ্যা তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।

গাজায় দুর্ভিক্ষ চলা নিয়ে ঘোষণাটি দিয়েছেন জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তার শ্রেণি সংক্রান্ত সমন্বিত কাঠামোর (আইপিসি) বিশ্লেষকরা। তারা বলেছেন, গাজায় ৫ লাখেরও বেশি মানুষ ক্ষুধার জালে আটকা পড়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুর্ভিক্ষ দেইর আল বালাহ ও খান ইউনিসের ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আইপিসি গাজা সিটিতে খাদ্য সংকট বোঝাতে পর্যায়-৫ উল্লেখ করেছে। খাদ্য সংকট বোঝার এটি শেষ ধাপ। আইপিসির প্রতিবেদন নিয়ে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) তাদের ওয়েবসাইটে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

জাতিসংঘের সহায়তা প্রধান টম ফ্লেচার বলেছেন, ‘এই দুর্ভিক্ষ প্রতিরোধযোগ্য ছিল। কিন্তু ইসরায়েলের বাধার কারণে খাবার পৌঁছানো যাচ্ছে না।’ আর জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক বলেছেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা ব্যবহার করা যুদ্ধাপরাধের শামিল।’

চলমান পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তি প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা এই পরিস্থিতি আর চলতে দিতে পারি না।

জাতিসংঘের এই ঘোষণা এমন সময়ে এলো যখন ইসরায়েল পুরো উপত্যকা দখলে নিতে গাজা সিটিতে পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রথম ধাপ শুরু করেছে। হামলার তীব্রতায় তাঁবুতে থাকা বিপন্ন ফিলিস্তিনিরা দিগ্বিদিক ছুটছেন। অন্তত ১০ লাখ মানুষ আবারও বাস্তুচ্যুতির ঝুঁকিতে আছেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত