আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

কমলার নিরাপত্তা সুরক্ষা প্রত্যাহার করলেন ট্রাম্প

কমলার নিরাপত্তা সুরক্ষা প্রত্যাহার করলেন ট্রাম্প

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ আগস্ট) একটি চিঠির অনুলিপি উদ্ধৃত করে সিএনএন এ তথ্য জানিয়েছে।


মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভাইস প্রেসিডেন্ট থেকে সরা যাওয়ার সময় কমলার জন্য ছয় মাসের নিরাপত্তার ব্যবস্থা তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এক বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কমলা সম্প্রতি তার স্মৃতিকথা '১০৭ দিন'-এর জন্য একটি বইয়ের প্রচারণা ভ্রমণ শুরু করতে চলেছেন।


এ নিয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস এবং কমলার প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিএনএন জানায়, ২৮ আগস্ট তারিখে কমলাকে লেখা চিঠিতে বলা হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।


কমলার একজন উপদেষ্টা সিএনএনকে বলেছেন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সিক্রেট সার্ভিসের প্রতি তাদের নিষ্ঠার জন্য কৃতজ্ঞ।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে যান কমলা। কিন্তু ২০২৮ সালে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ের সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।

ট্রাম্প অন্যদের জন্যও ফেডারেল নিরাপত্তা সুরক্ষা বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মতো কর্মকর্তারা রয়েছেন। মার্চ মাসে তিনি বাইডেনের সন্তান হান্টার বাইডেন এবং অ্যাশলে বাইডেনের সুরক্ষা শেষ করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত