আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জিম্মি উদ্ধারের ব্যর্থ অভিযানে মারা গেছেন মার্কিন এক সাংবাদিক

জিম্মি উদ্ধারের ব্যর্থ অভিযানে মারা গেছেন মার্কিন এক সাংবাদিক

ইয়েমেনে আল কায়দার হাতে জিম্মি উদ্ধারের ব্যর্থ অভিযানে মারা গেছেন মার্কিন এক সাংবাদিক এবং দক্ষিণ আফ্রিকার এক ত্রাণ কর্মী।
মার্কিন এবং ইয়েমেনি স্পেশাল ফোর্স যৌথভাবে এই অভিযান চালায়।
মার্কিন ঐ সাংবাদিক লুক সোমার্সকে গত বছর সেপ্টেম্বরে ইয়েমেনে রাজধানী সানার একটি সুপারমার্কেটের বাইরে থেকে অপহরণ করা হয়।
ধারনা করা হয়, তারপর তাকে আল কায়দা ইন অ্যারাব পেনিনসুলা বা একিউএপি রামে একটি জঙ্গি গোষ্ঠীর কাছে বিক্রি করে দেয় অপহরণকারীরা।
আল কায়েদার সাথে সম্পর্কিত ইয়েমেনি জঙ্গি গোষ্ঠী একিউএপি যুক্তরাষ্ট্রের অন্যতম মাথাব্যথার কারণ
কোনো কোনো খবরে বলা হচ্ছে, রোববার তাকে মুক্ত করে দেওয়ার কথা ছিল। তার তার আগের দিনই মার্কিন এবং ইয়েমেনি স্পেশাল ফোর্স যৌথভাবে এই অভিযান চালায়, এবং সেসময়েই মারা যান এই সাংবাদিক।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, তার অপহরণকারীদের গুলিতেই মি সোমার্সের মৃত্যু হয়েছে।
মি হেগেলে দাবি করেন, মি সোমার্সের জীবন হুমকির মধ্যে পড়েছিল জেনেই বিশেষ এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা যখন তার কাছে পৌছায়, তিনি গুরুতর আহত অবস্থান ছিলেন। তাকে হেলিকপ্টারে করে মার্কিন জাহাজে নেওয়ার পথে মারা যান তিনি।
শনিবারের ঐ উদ্ধার অভিযানের সময় মারা গেছেন আরেক বিদেশি জিম্মি। দক্ষিণ আফ্রিকার পিয়ের কোরকি একটি ত্রাণ সংস্থায় শিক্ষক হিসাবে কাজ করতেন।
গত মাসেও মার্কিনীরা মি সোমার্সকে মুক্ত করার জন্য এক অভিযান চালায়। কিন্তু তা ব্যর্থ হয়।
এই অভিযানের সময় নয়জন সন্দেহভাজন আল কায়দা জঙ্গি মারা গেছে বলে মার্কিনীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সূত্রঃ বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত