আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ওবামাকে বানরের সাথে তুলনা উত্তর কোরিয়ার

ওবামাকে বানরের সাথে তুলনা উত্তর কোরিয়ার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বানরের সাথে তুলনা করেছে উত্তর কোরিয়া। একই সাথে দেশটির নেতা কিম জং-উনকে নিয়ে নির্মিত বিদ্রুপাত্মক ছবি 'দ্য ইন্টারভিউ'-এর হ্যাকিংকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

শনিবার উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এপি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের নেতৃত্বাধীন দেশটির জাতীয় প্রতিরক্ষা কমিশনের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে 'দ্য ইন্টারভিউ' মুক্তি দেওয়ার পেছনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হাত রয়েছে বলে অভিযোগ করা হয়।এছাড়া বিবৃতিতে ছবিটিকে অবৈধ, অসৎ ও প্রতিক্রিয়াশীল হিসেবে বর্ণনা করা হয়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশনের নীতি প্রণয়ন বিভাগের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, "ওবামা সবসময়ই বেপরোয়া কথাবার্তা বলেন এবং গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলের বানরের মতোই আচরণ করেন।"

বিবৃতিতে আরো বলা হয়, 'দ্য ইন্টারভিউ' ছবিটি উত্তর কোরিয়ার প্রতি শত্রুভাবাপন্ন মার্কিন নীতির বহিঃপ্রকাশ। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে মাশুল দিতে হবে বলে বিবৃতিতে হুমকিও দেওয়া হয়।অবশ্য উত্তর কোরিয়ার এ বক্তব্যের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন গুপ্তহত্যার শিকার হয়েছেন- এমন কল্পকাহিনী ঘিরে তৈরি হয়েছে বিদ্রুপাত্মক ছবি 'দ্য ইন্টারভিউ'।

গত নভেম্বরে সনি পিকচার্স বড় ধরনের সাইবার হামলার শিকার হলে এই ছবির চিত্রনাট্যসহ বেশ কিছু তথ্য চুরি হয়ে যায়। ওই সাইবার হামলার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই উত্তর কোরিয়াকে দায়ী করলেও পিয়ংইয়ং তা অস্বীকার করে।সাইবার হামলার সময় হ্যাকাররা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে হুমকি দেয়, 'দ্য ইন্টারভিউ মুক্তি দেওয়া হলে বিশ্ব ভয়ানক ভীতির মুখে পড়বে।

উদ্ভূত পরিস্থিতিতে বড়দিনে মুক্তিপ্রতীক্ষিত ছবিটি প্রেক্ষাগৃহ মালিকরা প্রদর্শনে রাজি না হওয়ায় সনি পিকচার্স 'দ্য ইন্টারভিউ' মুক্তির সিদ্ধান্ত স্থগিত করে। সে সময় ছবিটির মুক্তি স্থগিত করার বিষয়ে সনি পিকচার্সের এই সিদ্ধান্তকে 'বিরাট ভুল' বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।ওবামার প্রতিক্রিয়ার পর সনি পিকচার্স জানায়, ভিন্ন পন্থায় ছবিটি মুক্তির দেওয়ার উপায় খুঁজে দেখছেন তারা। এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ, যার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে উত্তর কোরিয়া।

এরপর বড়দিনের প্রথম প্রহরে বুধবার রাতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় 'দ্য ইন্টারভিউ' ছবিটি। এছাড়া যুক্তরাষ্ট্রে ইউটিউব ও মাইক্রোসফটের এক্সবক্স ভিডিও প্লাটফর্মের মাধ্যমে ছবিটি দেখার সুযোগ দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত