আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

নিখোঁজ বিমানটি সম্ভবত সাগরতলে

নিখোঁজ বিমানটি সম্ভবত সাগরতলে

১৬২ আরোহী নিয়ে গতকাল রোববার সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটি সম্ভবত সাগরতলে চলে গিয়েছে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বামবাং সোইলিস্তয়ো আজ সোমবার এ কথা জানান বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।এক সংবাদ সম্মেলনে বামবাং জানান, সমন্বয়কারী ব্যক্তিদের দেওয়া তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হতে পারে। সে হিসাবে একটি ধারণা করা যায়, বিমানটি সম্ভবত সাগরতলে চলে গিয়েছে। নিখোঁজ বিমানের অবস্থান বিষয়ে এটিই প্রাথমিক ধারণা এবং তল্লাশির ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী ধারণা পাওয়া যেতে পারে।বামবাং জানান, সাগরতলে বিমান খোঁজার মতো প্রয়োজনীয় সরঞ্জাম ইন্দোনেশিয়ার নেই। তবে প্রয়োজন মনে করলে ইন্দোনেশিয়া অন্য দেশের সহযোগিতা নেবে। তিনি আরও জানান, যুক্তরাজ্য, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। সহায়তা নেওয়ার ব্যাপারে তিনি নিজে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত