আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে মুসলিম হত্যার দায়ে গো-রক্ষকদের প্রথম সাজা

ভারতে মুসলিম হত্যার দায়ে গো-রক্ষকদের প্রথম সাজা

ভারতের উত্তরাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে এক মুসলিম মাংস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার দায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গত বছর গরুর মাংস পরিবহনের দায়ে ৫৫ বছরের আলিমুদ্দিন আনসারীকে পিটিয়ে হত্যা করে কট্টর হিন্দুদের একটি দল।

ভারতে সাম্প্রতিক সময়ে গরুর মাংস খাওয়া, রাখা কিংবা বিক্রির কারণে মুসলমানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। তবে এধরনের ঘটনায় এই প্রথম কাউকে শাস্তি দেওয়া হলো।

হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে অত্যন্ত পবিত্র একটি প্রাণী হিসেবে বিবেচনা করে। তবে কট্টর হিন্দুরা মনে করে এই প্রাণীটিকে রক্ষা করা তাদের ধর্মীয় দায়িত্ব। ভারতের যে ক’টি রাজ্যে গরু হত্যা অবৈধ, তার মধ্যে ঝাড়খণ্ড অন্যতম।

ভারতে তথাকথিত গরু রক্ষার নামে এই ধরনের হামলার ঘটনায় পুলিশের তদন্তে দেখা গেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় পরে তারা খালাস পেয়ে যায়। তবে আলিমুদ্দিন আনসারীকে হত্যার ঘটনায় সেবার ১২ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ। অবশ্য তাদের মধ্যে ১১ জনের সাজা হলেও বাকি একজনের ব্যাপারে আদালত এখনও কোন সিদ্ধান্ত দেয়নি। জানা যায়, অভিযুক্ত সেই ব্যক্তি বয়সে কিশোর।

মামলার সরকারি আইনজীবী সুশীল কুমার শুক্লা ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, "আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম আদালতের কাছে। কিন্তু আদালত অভিযুক্ত একজনের বিরুদ্ধে কোন শাস্তির কথা বলেনি। কারণ তার বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।

তবে নিহত আলিমুদ্দিন আনসারীর ছেলে জানিয়েছেন, আদালতের রায়ে তার পরিবার "সন্তুষ্ট"। কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ না পাওয়ায় অসন্তোষও প্রকাশ করেছেন।

আর রায়ের পর আদালতের বাইরে আনসারীর স্ত্রী মরিয়ম খাতুন সাংবাদিকদের জানান, তার স্বামীর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা এবং এতে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। তবে তিনি এটাও বলেন যে, "আমরা আর রক্তপাত চাই না!" তিনি বলেন, পরিবার নিয়ে তিনি সমাজে শান্তিতে বসবাস করতে চান।

হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে গরু রক্ষার নামে বিভিন্ন সংগঠনের তৎপরতা বৃদ্ধি পায়। সাম্প্রতিক সময়ে গরুর মাংস পাওয়ার অভিযোগে তারা বিভিন্ন মুসলিম ও দলিত সম্প্রদায়ের উপর হামলা চালায়।

অবশ্য গত বছর এই ধরনের তৎপরতার বিরুদ্ধে ভারতে বেশকিছু প্রতিবাদ বিক্ষোভও হয়েছে। 'নট ইন মাই নেইম' নামের একটি ফেসবুক পোস্ট থেকে এই প্রতিবাদের সূচনা ঘটে। রাজধানী দিল্লিতে ২০১৭ সালের জুন মাসে মুসলিম এক কিশোরকে হত্যার পর সাবা দেওয়ান নামে একজন ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে এই প্রচারণা চালিয়ে প্রতিবাদের ডাক দেন।

ভারতে এই ধরনের হামলায় প্রায় ১২ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ সময়েই গুজবের উপর ভিত্তি করে মুসলমানদের উপর এসব হামলা চালানো হলেও পরে এর কোনো তথ্যপ্রমাণ আর খুঁজে পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত