আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আজীবনের জন্য অযোগ্য হলেন নওয়াজ শরীফ

আজীবনের জন্য অযোগ্য হলেন নওয়াজ শরীফ

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বলেছে, আর্টিকেল ৬২(১) (এফ) অনুযায়ী যারা দোষী সাব্যস্ত হবেন তারা আজীবনের জন্য অযোগ্য ঘোষিত হবেন। আর এই হিসেবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও আর কোনো দিন পার্লামেন্ট সদস্য কিংবা সরকারি কোনো পদে আসীন হতে পারবেন না। এই তালিকায় আরো রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা জাহাঙ্গীর তারীন।

শুক্রবার সংশ্লিষ্ট বেঞ্চের পাঁচ বিচারপতি সর্বসম্মতভাবে এ রায় দেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। আর এই রায় দেশটির রাজনৈতিক ইতিহাস বদলে দেবে বলে গণমাধ্যমগুলোতে বলা হয়েছে।

দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরীফ প্রভিশনের দোষী সাব্যস্ত হয়েছেন সেটি আর্টিকেল ৬২(১) (এফ) এর ধারা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা মামলায় বিচারপতি সাঈদ খোসার বেঞ্চে অভিযুক্ত হন নওয়াজ।

এ ছাড়া একই প্রভিশনে গত ১৫ ডিসেম্বর অন্য একটি বেঞ্চে দোষী সাব্যস্ত হন পিটিআই নেতা জাহাঙ্গীর তারীন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই রায়ের ফলে শরীফ ও তারীন ভবিষ্যতে কোনো সরকারি পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

রায়ের পর বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, পার্লামেন্টের যেকোনো সদস্য কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারী ভবিষ্যতে আর্টিকেল ৬২(১)(এফ) অনুযায়ী দোষী সাব্যস্ত হলে তারা স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হবেন। আর এ ধরনের কোনো ব্যক্তি পার্লামেন্টের সদস্য কিংবা কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।

এদিকে, রায় ঘোষণার পর পিটিআই নেতা তারীন টুইটারে বলেছেন, তিনি সব সময় বিশ্বাস করেন, আর্টিকেল ৬২(১)(এফ) আজীবনের জন্য। কিন্তু তার যে মামলা সেখানে এই বিধান প্রয়োগযোগ্য নয়।

অন্যদিকে, নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ-এর নারী নেত্রী এবং তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর (নওয়াজ) বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ জবাবদিহিতার আদালতে প্রমাণ হয়নি। এই রায় ১৯৯৯ সালের বিমান ‍ছিনতাই মামলার রায়ের অনুরূপ। এই রায় পূর্বপরিকল্পিত।

প্রতিবেদনে বলা হয়েছে, রায় ঘোষণার পর আদালতের বাইরে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের নারী কর্মীরা আদালতের বাইরে বিক্ষোভ করেছেন এবং তারা রায়ের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত