আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত ৪৯

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত ৪৯

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিকারপুর এলাকায় শিয়া সম্প্রদায়ের মসজিদ–সংলগ্ন ইমামবাড়ায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৪৯ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ শুক্রবার জুমার নামাজের পরই ভবনের ভেতরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডনের খবরে জানা যায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত করে মজলিশ ওয়াহদাতুল মুসলিমিনের (এমডব্লিউএম) নেতা আল্লামা মোহাম্মেদ আমিন শাহদি তিন দিনের শোক ঘোষণা করেছেন। ডনকে তিনি জানান, সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করে দলের পরবর্তী পরিকল্পনা ঘোষণা করবেন।
আহত লোকজনকে শিকারপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন জানান, শিকারপুরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাদেশিক মুখ্যমন্ত্রী সায়্যিদ কায়েম আলী শাহ এবং সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জাম মেহতাব দাহার ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, প্রেসিডেন্ট মামনুন হোসেন, পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান এবং মুত্তাহিদা কওমি আন্দোলনের প্রধান আলতাফ হোসেন এই হামলার নিন্দা জানিয়েছেন।

বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মঘাতী হামলাকারীরা ওই হামলা করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত