আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সারদা গ্রুপের টাকা নিয়েছেন মিঠুন চক্রবর্তীও

সারদা গ্রুপের টাকা নিয়েছেন মিঠুন চক্রবর্তীও

বিতর্কিত ব্যবসা প্রতিষ্ঠান সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে গেলেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবতীও। সারদার কাছ থেকে পৌনে দুই কোটি টাকা নিয়েছিলেন বলে স্বীকার করেছেন তিনি।গত বছরের জুলাই মাসে সারদা কেলেঙ্কারির তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) লিখিত জিজ্ঞাসাবাদে মিঠুন এসব তথ্য জানান। সম্প্রতি তার দেয়া সেসব তথ্য প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যমে। লিখিত জবাবে মিঠুন জানান, একটি রাজনৈতিক টক শো করার জন্য সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেন তাকে ১ কোটি ৭৬ লাখ টাকা দিয়েছেন। বেঙ্গল মিডিয়া গ্রুপের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল 'চ্যানেল টেন'-এ 'বাংলা বলছে সঙ্গে মিঠুন' নামের টক শো প্রচার হওয়ার কথা। মিঠুনকে এই চ্যানেলের 'প্রধান উপদেষ্টা'ও বানানো হয়েছিল। মিঠুন আরো জানিয়েছেন, ২০১০ সালের নভেম্বর মাসে কলকাতার বাংলা হোটেলে সাংবাদিক ও পরে সাংসদ কুনাল ঘোষের মাধ্যমে সারদা প্রধান সুদীপ্তর সঙ্গে প্রথম দেখা হয় তার। তখন টক শো আয়োজনের প্রস্তাব দেন সুদীপ্ত। পরে সুদীপ্ত সেন এক চিঠির মাধ্যমে তাকে এ বিষয়ক সম্মতিপত্র পাঠান। সঙ্গে ১০ লাখ টাকার একটি চেক। কিন্তু এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মতিপত্রে সই হয়নি। পরে ধাপে ধাপে সারদার পক্ষ থেকে বাকি টাকা দেয়া হয় তাকে। এ টাকার আয়করও পরিশোধ করা হয়েছে। মিঠুনের দাবি, পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের আগে সারদা গ্রপ বা সুদীপ্ত সেনের অর্থ কেলেঙ্কারি বিষয়ে কিছু জানতেন না তিনি। মিঠুন চক্রবর্তীর এই জবাবের ভিত্তিতে কী ব্যবস্থা নেবে তদন্তকারীরা তা জানা যায়নি এখনো। উল্লেখ্য, বিতর্কিত ব্যবসায়ী সুদীপ্ত সেন তার সারদা গ্রুপের মাধ্যমে ১৭ লাখের বেশি আমানতকারীর কাছ থেকে প্রায় ২ হাজার ৪৬০ কোটি টাকা হাতিয়ে নেয়। বিষয়টি তদন্তের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার তৎপরতা শুরু করলে সুপ্রিম কোর্ট বিষয়টি তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় ও প্রভাবশালী রাজনীতিকের বিরুদ্ধে সারদার অর্থ কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের টিকেটে রাজ্যসভার সদস্য হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও তার ঘণিষ্ঠ সম্পর্ক।তদন্তে দেখা যায়, সারদার আমানত সংগ্রহ স্কিমের অংশ ছিলেন মিঠুন চক্রবর্তীও। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

পাঠকের মতামত