আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

শিশুদের কার্টুনের আসক্তি দূর করতে যা করবেন

শিশুদের কার্টুনের আসক্তি দূর করতে যা করবেন

এখনকার শিশুরা কার্টুন দেখতে খুব পছন্দ করে। তবে এটা আসক্তির পর্যায়ে গেলে কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম একটি হলো কার্টুন না চালালে তারা খেতে চায় না।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন বলছে, কার্টুন দেখে নানা ধরনের উদ্ভট আচরণ শিখে শিশুরা। এটা খুবই স্বাভাবিক। শিশুরা অনুকরণপ্রিয়। তারা যা দেখে তাই করতে পছন্দ করে। এ কারণে শিশুরা যে কার্টুন দেখে সেটা যেন মানসম্পন্ন হয়, এ ব্যাপারটি নিশ্চিতের চেষ্টা করতে হবে।

শিশুদের কার্টুন দেখা বিষয়ে মনোবিদ কায়লা বইস ও ব্র্যাড বুশম্যান মিশিগান ইউনিভার্সিটিতে একটি গবেষণা করেন। এতে দেখা যায়, দুই থেকে পাঁচ বছরের শিশুরা প্রতি সপ্তাহে গড়ে ৩২ ঘণ্টা কার্টুন দেখে। ছয় থেকে এগারো বছর বয়সীদের ক্ষেত্রে এই পরিমাণ ২৮ ঘণ্টা।

গবেষণায় দেখা গেছে, কার্টুন দেখার ফলে বদলে যায় শিশুদের আচার-আচরণ। নিরীহ বাধ্য সন্তান হয়ে উঠতে পারে অবাধ্য-হিংস্র। আবার দেশীয় সংস্কৃতির বদলে তারা রপ্ত করতে পারে বিদেশি রীতি-নীতি যা নিজেদের সমাজে একেবারেই বেমানান।

এদিকে ভারতের গুজরাটে পরিচালিত এক গবেষণা বলছে, কার্টুন দেখলে শতকরা আশি শতাংশ ক্ষেত্রেই শিশুদের মধ্যে পরিবর্তন আসে। এমনকি কার্টুন শিশুদের মাদকাসক্তির দিকেও নিয়ে যেতে পারে।

এ অবস্থা ঠেকাতে কী করবেন তাহলে? সবার আগে শিশুদের জন্য সারা দিনে কার্টুন দেখার সর্বোচ্চ সময় বেঁধে দিন দেড় ঘণ্টা। শিশুকে কার্টুন দেখতে দেয়ার আগে নিজে ভালো করে সেগুলো দেখুন। এরপর যেটা কম ক্ষতিকারক মনে হবে সেটাই তাকে দেখতে দিন।

শিশুর কার্টুনের আসক্তি দূর করতে সবচেয়ে ভালো সমাধান হতে পারে শিশুকে নিয়ে বাইরে ঘুরে বেড়ানো। নিয়মিত এমনটি করলে শিশুর স্বাস্থ্য যেমন ভালো থাকবে তেমনি কার্টুনের প্রতিও তার আসক্তি কমবে। শিশুকে বাসায় না রেখে তাকে বাইরে খেলতে দিন।

এছাড়া রাতে ঘুমানোর সময় তাকে গল্প শোনানোর অভ্যাস করুন। দেখবেন, আপনার শিশু আপনার চাওয়া মতোই বেড়ে উঠছে।

এলএবাংলাটাইমস/এলএস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত