আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

দাঁত সুস্থ ও ঝকঝকে রাখার উপায়

দাঁত সুস্থ ও ঝকঝকে রাখার উপায়

মুখের সৌন্দর্য্য অনেকটাই বাড়িয়ে তোলে দাঁত। শুধু তাই নয়, আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয় ঝকঝকে দাঁত। কিন্তু অনেকেই দাঁতে হলদে কিংবা কালচে দাগের সমস্যায় ভোগেন। বেশ কিছু বদঅভ্যাসের কারণেই এই সমস্যাগুলো তৈরি হয়।

এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে দুইবেলা ব্রাশও করেন। তারপরও এ থেকে রক্ষা পান না। তবে এর সঙ্গে আরও কিছু নিয়ম ও পদ্ধতি মেনে চললে দ্রুত এই সমস্যা দূর করা যায়।

দাঁত সুস্থ ও ঝকঝকে রাখার কিছু সহজ উপায়...

* নিয়মিত সিগারেট, বিড়ি বা পান-মশলা জাতীয় কিছু খাওয়ার অভ্যাস থাকলে মাড়ির সমস্যা, দাঁত হলুদ হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই দাঁত সুস্থ রাখতে হলে এগুলো এড়িয়ে চলতেই হবে।

* লেবু খাওয়ার পর সেই খোসা ফেলে না দিয়ে ভালো করে দাঁতে ঘষে নিন। এতেও অনেক ময়লা কেটে যাবে। দাঁত থাকবে একদম চকচকে।

* কলার খোসার সাদা দিকটি নিয়মিত দাঁতে ঘষলে দাঁতের হলদেটে ভাব দ্রুত কেটে যায়।

* পানির আয়রনের কারণেও লালচে হলুদ দাগ পড়ে দাঁতে। সেক্ষেত্রে একাধিকবার ব্রাশ করা আর লেবুর খোসা ঘষলে এ জাতীয় দাগ মিলিয়ে যায়।

* খাবার সোডা দিয়ে সপ্তাহে তিনদিন দাঁত ঘষুন। দাঁত ঝকঝক করবে।

* স্কেলিং করলে দাঁতের হলুদ ভাব চলে যায় ঠিকই, কিন্তু একের বেশিবার স্কেলিং করা ঠিক নয়।

* মুখের ভেতরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং মাড়ির রোগ সারাতে ভূমিকা রাখতে পারে চা। তবে, সেটা দুধ-চিনি মেশানো চা নয়। ব্ল্যাক-টি বা কেবল চা-পাতা আর পানিই এর জন্য ভালো। প্রতিদিন এমন এক কাপ চা দাঁতের জন্য উপকারী হতে পারে।

* বোতলজাত প্রায় সব পানীয়ই ‘কার্বনেট’ করা থাকে, এসব পানীয় পান বাদ দিয়ে বা যতটা সম্ভব কমিয়ে দাঁতে ক্ষতিকারক অ্যাসিডের প্রভাব কমান। কেননা তা দাঁতের এনামেল নষ্ট করে দাঁত ক্ষয় করে ফেলে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

শেয়ার করুন

পাঠকের মতামত