আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব মসলা

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব মসলা

শীতকালে রোগব্যাধি লেগেই থাকে। বিশেষ করে সর্দি, কাশি, গলা ব্যথা, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, বাতের ব্যথার মতো সমস্যা বেশি বেড়ে যায়। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি, যাতে শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। শীতের সময় দৈনন্দিন খাদ্যতালিকায় এমন কিছু খাদ্য অন্তর্ভুক্ত করুন, যাতে সুস্থ-সবল থাকতে পারেন। শীতের সময় কয়েকটা মসলা খেলেই সুস্থ থাকতে পারবেন। এসব মসলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। যেমন-

আদা: সর্দি, কাশি, গলা ব্যথার চিকিৎসায় যুগ যুগ ধরে আদা ব্যবহার হয়ে আসছে। আদা শরীর উষ্ণ রাখে। যে কারণে শীতকালে আদা চা পান দারুণ কার্যকর। আদা চা তৈরি করতে আদা থেঁতলে এক কাপ পানিতে দিয়ে ফোটান। এতে এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। গলা ব্যথার জন্য এই পানীয় দারুণ কার্যকর।

দারুচিনি: দারুচিনিও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি যে কোনও সংক্রমণ এবং প্রদাহ কমাতে পারে। ঠান্ডা আবহাওয়ায় নিজেকে সুস্থ রাখতে দারুচিনি খেতে পারেন। এক কাপ পানিতে আদা দিয়ে ফোটান। এতে ১/২ চা চামচ দারুচিনি গুঁড়া ও মধু মিশিয়ে পান করুন।

গোলমরিচ: ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের কারণে এই মসলাটি সর্দি, কাশি এবং ফ্লুর বিস্তার প্রতিরোধে সহায়তা করতে পারে। এই মসলা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং রেসপিরেটরি ইনফেকশন থেকে রক্ষা করে। এক কাপ হলুদ দুধে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন। দুধ না খেতে চাইলে চায়ের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

হলুদ: হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা সর্দি-কাশি এবং ফ্লু প্রতিরোধে সাহায্য করে। এছাড়া, হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং অস্থিসন্ধি ভাল রাখে। এক কাপ পানিতে আদা, এক চা চামচ হলুদ এবং অর্ধেক লেবু দিয়ে পান করুন। সর্দি, কাশিতে এই পানীয় ম্যাজিকের মতো কাজ করে।

তুলসি : তুলসিতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং ব্যথানাশক বৈশিষ্ট্য শুকনো কাশি-সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় সাহায্য করে। তুলসি পাতার চা অ্যালার্জিজনিত ব্রঙ্কাইটিস এবং হাঁপানিও নিরাময়ে ভূমিকা রাখে। এক কাপ পানিতে পাঁচটি লবঙ্গ এবং আটটি তুলসি পাতা দিয়ে ফুটিয়ে নিন। এতে সামান্য লবণ মেশান। কাশি থেকে মুক্তি পেতে প্রতিদিন এটি পান করুন। গলা ব্যথা হলে তুলসি পানিতে কুলিকুচি করতে পারেন। সূত্র: বোল্ড স্কাই


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত