আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যেভাবে রাঁধবেন হাঁসের কাচ্চি ও কালাভুনা

যেভাবে রাঁধবেন হাঁসের কাচ্চি ও কালাভুনা

কাচ্চি বিরিয়ানি

যা লাগবে : বাসমতী চাল ১/২ কেজি, মাংস এক কেজি, টকদই ১ কাপ, গরম মসলা গুঁড়া দুই চা চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা দুই টেবিল চামচ, টমেটো কেচাপ এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ, পুদিনা পাতা বাটা এক টেবিল চামচ, শুকনামরিচ গুঁড়া এক চামচ, কেওড়াজল এক টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, শাহি জিরা এক চা চামচ, সাদা গোলমরিচ এক চা চামচ, দারুচিনি দুই টুকরা, এলাচ তিন-চারটি, জর্দার রং দুই চা চামচ, আলু আধা কেজি, ঘি আধা কাপ+চার ভাগের এক কাপ, আলুবোখারা আট-দশটি, গুঁড়াদুধ আধা কাপ, জায়ফল সামান্য, মালাই ১ টেবিল চামচ, কিশমিশ ১০-১২টি, মাওয়া আধা কাপ, বাদাম কুচি আধা কাপ, পোস্তবাটা এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচামরিচ আট-দশটি।

যেভাবে করবেন : বিরিয়ানির চাল মিনিট ত্রিশেক আগে ভিজিয়ে রাখুন। একটি পরিষ্কার পাতিলে আড়াই লিটার পানি দিয়ে চুলায় বসান। এরপর এক চা চামচ শাহিজিরা, এক চা চামচ গোলমরিচ, দুই টুকরা দারুচিনি ও স্বাদমতো লবণ দিন। ভিজিয়ে রাখা চাল দিয়ে ৮০ শতাংশ সিদ্ধ করে মাড় ঝরিয়ে নিন। সেখান থেকে এক কাপ মাড় তুলে রাখুন। আধা কাপ ঘিয়ের সঙ্গে আলু জর্দার রং ও লবণ মেখে ভেজে নিন। এবার সেই ঘিয়ে মালাই, গুঁড়াদুধ, পোস্তবাটা ও এক কাপ মাড় ভালোভাবে মিশিয়ে নিন। হাঁসের মাংস লবণ মেখে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার বেরেস্তা-আদা-রসুন বাটা, টমেটো কেচাপ, টকদই, কাঁচামরিচ বাটা, পুদিনাপাতা, কেওড়াজল, আদা বাটা, সব গুঁড়া ও বাটা মসলা এবং পরিমাণমতো লবণ দিয়ে হাঁসের মাংস ম্যারিনেট করে রাখুন ঘণ্টা চারেক। যে হাঁড়িতে কাচ্চি রান্না করবেন তাতে মাংস দিয়ে ভাজা আলু, আলুবোখারা পাঁচ-ছয়টি কাঁচা মরিচ ছড়িয়ে দিতে হবে। এরপর তাতে অর্ধেক ভাত দিয়ে তার ওপর দুধের মিশ্রণ অর্ধেক ঢেলে দিন। এবার বাকি অর্ধেক ভাত দিয়ে ওপরে আটা দিয়ে রুটির কাইয়ের মতো করে ঢাকনার মুখ আটকে দিন। বেশি আঁচে ১০ মিনিট, মাঝারি আঁচে ১০ মিনিট এবং অল্প আঁচে এক ঘণ্টা রান্না করুন। চুলা বন্ধ করার আধা ঘণ্টা পর হাঁড়ির ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু হাঁসের কাচ্চি বিরিয়ানি।

কালা ভুনা

যা লাগবে : হাঁসের মাংস দুই কেজি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, সবুজ এলাচ চারটি, তারা মৌরি একটি, তেজপাতা দুটি, দারুচিনি গুঁড়া কোয়ার্টার চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, চিনি এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল দুই টেবিল চামচ, সয়াসস দুই টেবিল চামচ।

কালা ভুনার বিশেষ মসলা তৈরির উপকরণ : লবঙ্গ ৭-৮টি, গোলমরিচ ১০-১২টি, জয়ত্রী অর্ধেক, রাঁধুনি জিরা এক চা চামচ, কালিজিরা দুই চা চামচ।

অন্যান্য উপকরণ : সয়াবিন বা সরিষার তেল এক কাপ, শুকনামরিচ পাঁচটি, মিহি পেঁয়াজ কুচি দুই কাপ।

যেভাবে করবেন : মাংসের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে গুঁড়া করে নিন। মাংস ধুয়ে পানি ঝরিয়ে হাঁড়িতে দিন। মাংস মাখার সব উপকরণ ও কালা ভুনার মসলা দিয়ে মাংস মেখে আধা কাপ পানি দিন। হাঁড়ি ঢেকে চুলায় দিন। ৪৫ মিনিটের মতো মিডিয়াম থেকে সামান্য বেশি আঁচে রান্না করুন। মাঝে মধ্যে নেড়ে দিন। ৪৫ মিনিট পর চুলার আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। চুলায় প্যান চাপিয়ে তেল, শুকনামরিচ ও পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে গেলে রান্না করা মাংস দিন। চুলার আঁচ কমিয়ে দিন। ৫ মিনিট কষিয়ে নিন। আধা কাপ পানি দিন। চুলার আঁচ সামান্য বাড়িয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। পরিবেশন করুন গরম গরম হাঁসের কালা ভুনা।

কাশ্মীরি মরিচ ঝোল

যা লাগবে : হাঁসের টুকরা একটি, আদা, রসুন বাটা দুই টেবিল চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দুই চামচ করে। পেঁয়াজ বাটা ৩-৪ কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, মরিচ ৫-৬টি, তেল ২-৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো, আস্ত গরম মসলা (তেজপাতা, লবঙ্গ, কালো এলাচ, সাদা এলাচ, আস্ত গোলমরিচ, দারুচিনি ২-৩টা), কাশ্মীরি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : কড়াইয়ে তেল দিয়ে গরম মসলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে বাটা মসলা, গুঁড়া মসলা এবং কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে মসলার ওপর যখন তেল উঠে আসবে, তখন হাঁসের মাংস দিন। ভালো করে নেড়ে ঢেকে দিন। হাঁসের মাংস এবং মসলা ভুনে পানি টেনে এলে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। ঝোল কমে তেল ওপরে উঠে এলে নামিয়ে নিন হাঁসের ঝাল ভুনা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত