আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

প্লেনে চড়ার আগে ভুলেও খাবেন না যেসব খাবার

প্লেনে চড়ার আগে ভুলেও খাবেন না যেসব খাবার

উড়োজাহাজ ভ্রমণে উচ্চতা এবং বায়ুচাপের তারতম্যের কারণে সমস্যার শিকার হন অনেক যাত্রী। তবে সবার উপসর্গ একইরকম নয়। কারও কানে ব্যথা তো কারো অনিদ্রা। আবার কেউ ভোগেন ভার্টিগোয়। মাথা যন্ত্রণা এমনকি পেটে ব্যথার সমস্যাতেও ভোগেন কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে, বিমানে চড়ার আগে খাওয়াদাওয়ায় কিছু পরিবর্তন আনলে এসব সমস্যা মিটতে পারে।

প্লেনে চড়ার আগে যেসব খাবার এড়িয়ে চলবেন
বিমানে ওঠার আগে আপেল ভুলেও খাবেন না। আপেলে ফাইবার বেশি থাকায় হজমে সমস্যা হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও তৈরি হয় অনেকের। সে কারণে বিমানে চড়ার আগে আপেল খাবেন না।

হজমের সমস্যা থাকলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট কিংবা ডাল জাতীয় খাবারদাবার ভুলেও খাবেন না। ব্রোকলির খাদ্যগুণ রয়েছে ঠিকই। তবে ব্রোকলি খেলে কারো কারো হজমে সমস্যা হয়। বমির আশঙ্কাও থাকে। তার ফলে পেটের যন্ত্রণা হতে পারে। বিমানে ওঠার আগে ব্রোকলি না খাওয়াই ভালো।

বাইরে বেরোলে জাঙ্ক ফুডের দিকে নজর পড়ে বহু ভোজনরসিকের। কিন্তু এই ধরনের বেশি তেলমশলাযুক্ত খাবার নানা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই বিমানে চড়ার আগে ভুলেও জাঙ্ক ফুড মুখে তুলবেন না। অনেকেই বিমানে চড়ার আগে গরম কফির কাপে চুমুক দেন। কারণ, গলা ভেজাতে কফির মতো উষ্ণ পানীয়র জুড়ি মেলা ভার। তবে বিমানে চড়ার আগে কফি না খাওয়াই ভালো। বরং কফির বদলে লেবুর সরবত অথবা ডাবের পানি দিয়ে গলা ভেজাতে পারেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত