আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

রসুনের খোসা ছাড়ানোর সহজ উপায়

রসুনের খোসা ছাড়ানোর সহজ উপায়

রান্না সুস্বাদু করতে আদা-রসুনের বিকল্প নেই। যে কোনো রান্নায় মিশ্রিত আদা-রসুন পড়লেই স্বাদ দ্বিগুণ হয়ে যায়! মাছ, মাংস তো আছেই, এ ছাড়া আরও অনেক রকমারি রান্নারও অন্যতম উপকরণ আদা-রসুন। শুধু খাবারের স্বাদই বাড়ায় না, তার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী এ দুই মসলা।

আদা আর রসুনের খোসা ছাড়ানো কিন্তু সহজ কাজ নয়। অনেকেরই নাজেহাল অবস্থা হয়ে যায়। সবচেয়ে বেশি সময় লাগে এ খোসা ছাড়াতেই। কিন্তু সহজ কয়েকটা উপায় জানা থাকলে এক মিনিটের মধ্যেই ছাড়িয়ে ফেলতে পারবেন আদা ও রসুনের খোসা। হালকা গরম জলে রসুনের কোয়াগুলো ভিজিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। তার পর জল থেকে রসুনগুলো তুলে হাত দিয়ে সামান্য ঘষলেই খোসা ছাড়িয়ে যাবে।

শুকনো খোলায় রসুনের কোয়াগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। কিছুক্ষণ পর দেখবেন খোসাগুলো শুকনো হয়ে যাচ্ছে। তার পর রসুনগুলো ঠাণ্ডা হলে সহজেই খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন। যেভাবে আমরা রুটি বেলি, সেভাবেই রসুনের কোয়াগুলোকে বেলুন ও চাকতিতে হালকা করে বেলে নিন। তবে খেয়াল রাখবেন রসুন যেন থেঁতলে না যায়। এবার রসুন থেকে খোসা খুব সহজেই আলাদা করতে পারবেন।

ছুরি দিয়ে রসুনের মাথার দিকটা অল্প করে কেটে দিন। তার পর খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন। এছাড়া রসুনের কোয়াগুলো ছুরির সাহায্যে দুই টুকরো করে কেটে দিন। তা হলে খুব সহজেই খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত