আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

সুখে থাকার ৫ বৈজ্ঞানিক উপায়

সুখে থাকার ৫ বৈজ্ঞানিক উপায়

২০ মার্চ সুখে থাকার দিন বা বিশ্ব সুখ দিবস। তার মানে কিন্তু এই না যে কেবল আজকেই সুখে থাকতে হবে! সুখে থাকার গুরুত্ব আরও একবার আমাদের মনে করিয়ে দিতেই পালিত হয় দিনটি। হার্ভার্ড ইউনিভারসিটির একটি বৈজ্ঞানিক গবেষণা বলছে, নিজেকে আনন্দিত রাখার বা সুখে রাখার বেশ কয়েকটি উপায় রয়েছে। জেনে নিন সেগুলো কী কী।


১। সম্পর্ককে গুরুত্ব দিন
আমাদের জীবনে নানা ধরনের সম্পর্ক থাকে। বাবা, মা, ভাই, বোন, বন্ধু বা জীবনসঙ্গীর মতো সম্পর্কগুলো কিন্তু আপনাকে স্ট্রেস ও হতাশা কাটাতে সাহায্য করতে পারে। সম্পর্ককে মূল্য দেওয়া ও নিয়মিত প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো কেবল আপনাকে সুখেই রাখবে না, আপনাকে সাহায্য করবে দীর্ঘ আয়ু পেতেও।

২। দয়ালু হোন
অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা বলছে, অন্যের প্রতি দয়ালু হলে ইনার পিচ বা অন্তর্নিহিত সুখের খোঁজ পাওয়া সম্ভব। যেমন গরীবকে সাহায্য করা, প্রতিবেশীকে কোনও কাজে সাহায্য করা বা অন্যের কল্যাণে কাজ করা।

৩। সুখী মানুষের সঙ্গে থাকুন
আপনার আশেপাশে কারা সবসময় থাকছে, সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। নেতিবাচক মানুষের সঙ্গ পরিহার করে সুখী ও ইতিবাচক মানসিকতার মানুষের সঙ্গে থাকার চেষ্টা করুন।

৪। কৃতজ্ঞতা প্রকাশ করুন
অন্যের প্রতি কৃতজ্ঞ হোন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা উপভোগ করুন। এটি সুখে থাকার অন্যতম মূলমন্ত্র।

৫। হাসুন
নির্মল হাসি কিন্তু আপনাকেই সুখী রাখবে না, আপনার আশেপাশেও ছড়িয়ে দেবে আনন্দ। তাই হাসার চেষ্টা করুন।

 

তথ্য: ডিসকভার ম্যাগাজিন



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত