আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

গরমে র‍্যাশ-চুলকানি এড়াতে কী করবেন

গরমে র‍্যাশ-চুলকানি এড়াতে কী করবেন

গরমে র‍্যাশ বা চুলকানি ত্বকের একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত গরম, অতিরিক্ত ঘাম এবং আঁটসাঁট পোশাকের কারণে এমনটা হতে পারে। গরমে ত্বকের এ ধরনের সমস্যা নিরাময়ের জন্য আয়ুর্বেদিক কিছু প্রতিকার রয়েছে। যেমন-

চন্দন: চন্দন ত্বককে প্রশমিত করে এবং এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্ষত ছড়িয়ে পড়া রোধ করে। ত্বকের সমস্যা দূর করতে পানি বা গোলাপজলের সঙ্গে চন্দন মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করা যায়।

অ্যালোভেরা: অ্যালোভেরা একটি আয়ুর্বেদিক ভেষজ। এতে থাকা অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য প্রদাহ কমায়। গরমের কারণে বের হওয়া র‍্যাশের সমস্যা দূর করতে সাহায্য করে অ্যালোভেরা। এজন্য তাজা অ্যালোভেরা কেটে ফ্রিজে রাখুন। প্রয়োজন অনুযায়ী অ্যালোভেরার জেল বের করে আক্রান্তস্থলে লাগান।

মুলতানি মাটি: মুলতানি মাটিতে বেদনানাশক এবং প্রদাহ বিরোধী গুণ রয়েছে। গোলাপজলের সঙ্গে মিশিয়ে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। আক্রান্তস্থলে এই মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে নিন এবং আলতো করে বরফ ঘষুন, তারপর ময়েশ্চারাইজিং করুন। এতে ত্বকে র‍্যাশ বা চুলকানির সমস্যা কমবে।

শসা: শসায় থাকা ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিন তাপজনিত র‍্যাশ দূর করতে সাহায্য করে। মধু এবং গোলাপজলের সাথে শসা টুকরো টুকরো করে ব্লেন্ড করে ঘন পেস্ট তৈরি করুন। আক্রান্তস্থলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এতে উপকার পাবেন।

শতমূলী: শতমূলীর মধ্যে রেসমোফুরান নামক একটি উপাদান পাওয়া যায়, যা হল এক প্রকার প্রদাহ বিরোধী উপাদান। এটি ফুসকুড়ি, ত্বকের অ্যালার্জি এবং ব্রণজনিত সমস্যা কমাতে সাহায্য করে। এটি প্রদাহ কমায় এবং রক্ত বিশুদ্ধ করে।

সূত্র: ইন্ডিয়াটিভি

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত