আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

ভিটামিন সি কেন খাবেন?

ভিটামিন সি কেন খাবেন?

আমাদের দেশে কাঁচা সবজি খাওয়ার অভ্যাস নেই বলে ভিটামিন সি-এর অভাব হতে দেখা যায়। এই ভিটামিন পানি ও তাপে নষ্ট হয়। সে জন্য সতর্কতার সঙ্গে এ ভিটামিন গ্রহণ করা উচিত। এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়। যাতে ত্বক ফেটে যায় এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে। ভিটামিন সি খাবারের লৌহ শোষণে সাহায্য করে রক্তস্বল্পতা দূর করে। বিভিন্নভাবে ভিটামিন সি নষ্ট হয়। যেমন-

▶ সবজি পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে অথবা সিদ্ধ করে পানি ফেলে দিলে।

▶ সবজি বেশি কুচি করে কাটলে বাতাসের সংস্পর্শে ভিটামিন সি নষ্ট হয়।

▶ তাপে নষ্ট হয় বলে খোলা কড়াইতে অনেকক্ষণ ধরে রান্না করলে এই ভিটামিন ক্ষয় হয় পঞ্চাশ ভাগ।

▶ তামার পাত্রে ভিটামিন সি যুক্ত খাবার রান্না করলে এর ভিটামিন সি প্রায় কিছুই থাকে না।

▶ সবজির রং ও অম্লতা রক্ষার জন্য সোডিয়াম-বাই-কার্বনেট ব্যবহার করলে সি ভিটামিন নষ্ট হয়।

* ভিটামিন সি রক্ষা করার উপায়

▶ সবজি বড় টুকরা করে ঢাকা দেওয়া পাত্রে রান্না করতে হবে।

▶ সবজি বা ফলে চিনি মেশালে ভিটামিন সি রক্ষা করা যায়। সালাদের সঙ্গে চিনি মেশালে খেতে যেমন সুস্বাদু হয়। তেমনি ভিটামিনও রক্ষা হয়।

▶ ফ্রিজে রাখা সবজি ও ফলের ভিটামিন সি কম নষ্ট হয়।

* উৎস

আমলকী, পেয়ারা, কমলা লেবু, বিভিন্ন ধরনের শাক, কাঁচামরিচ, আলু, লেবু, বাতাবি লেবু, বাঁধা কপি ইত্যাদি। ১০০ গ্রাম আমলকীতে ১ ডজন কমলালেবুর সমপরিমাণ ভিটামিন সি আছে। ডালে ভিটামিন সি না থাকলে ডাল অঙ্কুরিত হওয়ার পর সি ভিটামিনে সমৃদ্ধ হয়।

* কাজ

এটি ত্বকের মসৃণতা, উজ্জ্বলতা বজায় রাখে। যদি শরীরে ভিটামিন এ-এর অভাব হয়, তাহলে সি ভিটামিন ক্ষয় হয়। এটা দেহের ক্ষত সারাতে সাহায্য করে। অত্যধিক ভিটামিন সি খেলে প্রস্রাবে অক্সালেট বেড়ে গিয়ে কিডনিতে পাথর সৃষ্টি হয়। কঠোর ব্যায়ামের পর ভিটামিন সি যুক্ত পানীয় ঠান্ডা লাগা থেকে বাঁচায়। যে গাছে সূর্যের আলো পড়ে, সে গাছের ফলে ভিটামিন সি বেশি থাকে।

* মিথ

কারও কারও ধারণা কোনো স্থান কেটে গেলে বা অপারেশনের পরে টকযুক্ত ফল খেতে হয় না। এতে নাকি ঘা সহজে শুকায় না। এটা একেবারে ভ্রান্ত ধারণা।

লেখক : চিফ নিউট্রিশন অফিসার ও বিভাগীয় প্রধান (অব.), বারডেম। সভাপতি, ডায়াবেটিস নিউট্রিশনিস্ট সোসাইটি অব বাংলাদেশ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী ও অ্যাডভান্স হাসপাতাল, ঢাকা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত