আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কিছু সতর্কতামূলক পদক্ষেপ ঈদে বাড়ি যাওয়ার আগে।

কিছু সতর্কতামূলক পদক্ষেপ ঈদে বাড়ি যাওয়ার আগে।

ঈদে বাড়ি যাওয়ার আগে কত কাজ। নিজেদের কেনাকাটা, প্রিয়জনের জন্য উপহার, টিকিট কাটা, ব্যাগ গোছানো। অনেকে এরই মধ্যে বাড়ির পথ ধরেছেন, অনেকে শেষ মুহূর্তের গোছগাছ করছেন। বাড়ি যাওয়ার আনন্দের মধ্যেও কিছু দুশ্চিন্তা থেকেই যাবে। যেমন ফাঁকা বাসার নিরাপত্তা। বাসা ছেড়ে যাওয়ার আগে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিলে এই বাবদে চিন্তাটুকু দূরে রাখা যায়।

বাসার যেসব সরঞ্জাম বিদ্যুৎ, গ্যাস ও পানির সঙ্গে সংশ্লিষ্ট, সেগুলোর প্রতি যত্নশীল হতে হবে। বাসা থেকে বের হওয়ার সময় দেখে নেন, যেসব সরঞ্জাম বন্ধ রাখা উচিত, সেগুলো ঠিকঠাকভাবে বন্ধ করা হয়েছে কি না। দরজা-জানালাও ভালোভাবে বন্ধ করেছেন কি না দেখে নেন। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরকেও সচেতন থাকতে অনুরোধ করে যাওয়া ভালো। বাড়ির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নানা উপায় জানালেন ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়ন্সের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা শরীফ।

প্রতিটি ঘরের সব দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে যেতে হবে। তবে রান্নাঘরের জানালার একটি পাল্লা কিছুটা খুলে রাখা ভালো। সে ক্ষেত্রে রান্নাঘরের জানালায় শক্তপোক্ত নেট লাগিয়ে রাখুন। তা ছাড়া রান্নাঘরের জানালা আংশিক খোলা রাখলে অবশ্যই রান্নাঘরের দরজাটা ভালোভাবে আটকে দিতে হবে। অর্থাৎ ভালো মানের তালা দিয়ে রাখতে হবে।

বাসার মূল দরজায় সাধারণ তালার পরিবর্তে বিশেষ ধরনের সিকিউরিটি লকের ব্যবস্থা করা ভালো। আজকাল অনেক স্মার্ট তালা পাওয়া যায়, যেগুলো আপনার ফোনের সঙ্গে সংযুক্ত থাকবে। যেকোনো জরুরি অবস্থায় মুঠোফোনে সে সংকেত পাঠাবে।

বাসায় এমন অনেক মূল্যবান সামগ্রী রাখা থাকে, যা ব্যাংকের লকারে কিংবা আপনজনের কাছে রেখে যাওয়া সম্ভব, যাঁরা এই সময় বাড়ি যাচ্ছেন না। পরিবারের সদস্যদের একাডেমিক মূল সনদগুলো এভাবেই অন্য কারও বাসায় রেখে যেতে পারেন।

বারান্দায় কাপড়চোপড় মেলে রেখে যাবেন না। এগুলো বৃষ্টিতে ভিজে যেতে পারে কিংবা বাতাসে উড়ে কোনো বৈদ্যুতিক তারে আটকে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।
বাসার সব ঘরেই ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা রাখা উচিত, বিশেষ করে রান্নাঘরে। ভালোভাবে চুলা ও পানির কল বন্ধ করুন। আপনি যখন ঈদের আনন্দে মেতে উঠেছেন, সেই সময় আপনার ফাঁকা বাসার রান্নাঘর কিন্তু মারাত্মক দুর্ঘটনার উৎস হয়ে থাকতে পারে। ঈদের পর ফিরে এলে যার শিকার হতে পারেন আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য। সুতরাং এই বিষয়ে হেলাফেলা চলবে না। ফিরে এসে ঘরে বাতাস চলাচল নিশ্চিত করে এরপর চুলায় আগুন জ্বালাবেন, এর আগে লাইটার বা ম্যাচের কাঠিও ধরাবেন না।

অনেক সময় রান্নাঘর বা বাথরুমে পানি চলে গেলে আমরা ভুলে কল খুলে রাখি। বাড়ি ছেড়ে যাওয়ার পর পানি এলে অবস্থাটা কী হবে, একবার ভেবে দেখুন। চুলা ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলুন।

ফ্রিজে এমন কিছু রাখবেন না, যা আপনি ফিরে আসার আগেই নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজে কিছু থাকুক আর না থাকুক, ফ্রিজ চালু রাখাই ভালো। এসি, টেলিভিশন, ওভেন, রাউটার, কম্পিউটার প্রভৃতি সামগ্রী অর্থাৎ ফ্রিজ ছাড়া বাসার যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে সেগুলোর প্লাগ খুলে রাখুন। ঢেকে রাখলে ধুলা পড়বে না। ছোটখাটো বৈদ্যুতিক সরঞ্জাম কেবিনেটে ঢুকিয়েও রাখতে পারেন। ফ্রিজ ছাড়া বৈদ্যুতিক সংযোগের অন্যান্য সব সুইচ বন্ধ রাখুন। মুঠোফোনের চার্জার কিংবা অন্য কোনো কিছুই বৈদ্যুতিক সকেটে সংযুক্ত করে রাখা যাবে না। এ ছাড়াও যে ঘরে ফ্রিজ আছে, সেই ঘর বাদে বাকি ঘরগুলোর ফিউজ বন্ধ করে রাখা ভালো।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত