আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

ঈদ শেষে খাদ্যাভ্যাসে বদল আনতে হবে

ঈদ শেষে খাদ্যাভ্যাসে বদল আনতে হবে

ঈদের দ্বিতীয় দিন আজ। ঈদের আগে একমাস রোজা আর ঈদের ব্যস্ত দিনে খাবারের নিয়ম অনেকটাই উলটে গেছে। ঈদ শেষে তাই স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসা জরুরি। কাজটি সহজ নয়। আবার স্বাভাবিক না হলেও বিপদ। ঈদের পর খাদ্যাভ্যাসে বদলের জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সে বিষয়ে পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ সামরিন তাশদিক:


পানি পানেই ভরসা
ঈদের পরও গরমটা রয়ে গেছে। এই সময়ে দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি পান করা জরুরি। পাশাপাশি ডাবের পানি, ফলের রস এবং স্যালাইন খাওয়া জরুরি। রাস্তায় লেবুর রস বা ফলের শরবত না খাওয়াই ভালো। এসব রসে চিনি বা অন্যান্য জিনিস থাকায় শেষে লাভ হয় না। এসব শরবত নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে।



মৌসুমি ফল বাদ দেবেন না
গরমে আম, জাম, তরমুজ, পেঁপে, বেল, বাঙ্গি, তালশাঁস পাওয়া যায়। এসব ফলে প্রাকৃতিক মিষ্টি ও নানা খনিজ উপাদান থাকে। যদি ফলের ফাইবার পছন্দ না হয় তাহলে চিনি না মিশিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন।

মশলা জাতীয় খাবার বাদ
রোজা ও ঈদে ভাজাপোড়া ও প্রচুর মশলাজাতীয় খাবার থেকে পেটে গোলমাল, ভুঁড়ি বেড়ে যাওয়া এবং হজমে সমস্যা খুব সাধারণ। এ সময় মশলাজাতীয় খাবার পরিহার করে মৌসুমি শাকসবজি, হালকা ঝোলে মাছ ও লিন মিট খেতে হবে। দুপুরে মিশ্র সবজি বা সেদ্ধ করা সবজি ও রাতে হালকা তেল-মশলায় রান্না করা সবজি ও মুরগীর মাংসের স্যুপ খেতে পারেন।



সালাদ রাখুন 
দুপুর ও বিকেলের স্ন্যাকে সালাদা আইটেম রাখুন। সালাদে টক-দইয়ের ব্যবহার করা ভালো। আবার নাশতায় চিড়া ও কলা বা ওটস দিয়ে কোনো মেনু বানিয়ে নেয়া ভালো।

গরমে খাবেন সাদা ভাত
গরমে খিচুড়ি, তেলে ভাজা পরোটা বা গুরুপাক কিছুর বদলে পাতলা ডাল, ঝরঝরে সাদা ভাত, পাতলা ঝোল ও সবজি খাওয়াই সবচেয়ে ভালো। একটু বাঙালিয়ানা হলে খাদ্যাভ্যাস বদলে যাবে।

 

ব্যায়ামে মন দিন
ঈদ বা রোজায় যে ক্যালরি বার্ন হয়েছে তার অনুপাতেই খাবার নিন। আবার সাধারন শরীরচর্চায় মনোযোগ দিন। স্বাস্থ্য ফিরিয়ে আনতে হবে। ভালো খাবার খাওয়ার পাশাপাশি শরীর একটিভ রাখাও জরুরি।

অভ্যাস বদল
পর্যাপ্ত ঘুম, দিনে দুবারের বেশি গোসল না করা, কোল্ডড্রিংক না খাওয়া, অতিরিক্ত না খাওয়া এসব কিছু অভ্যাস বদলে নিলে আপনাকে আর শারীরিক জটিলতায় পড়তে হবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএসভ

শেয়ার করুন

পাঠকের মতামত