আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই!

বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে ‘বড় টার্মিনাল’ বানাচ্ছে দুবাই!

ছবিঃ এলএবাংলাটাইমস

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় টার্মিনাল। এটি এখনকার চেয়ে পাঁচ গুণ বড় হবে।

রোববার (২৮ এপ্রিল) আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন এ টার্মিনালের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন।

তিনি জানান, প্রতিবছর ২৬ কোটির বেশি যাত্রী বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন। নতুন এই টার্মিনাল নির্মাণে খরচ হচ্ছে ৩ হাজার ৫০০ কোটি ডলার।

শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আরও বলেন, আগামী বছরগুলোয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম তুলনামূলক নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তর করা হবে।

এক এক্স পোস্টে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, এই বিমানবন্দর ঘিরে দুবাইয়ের দক্ষিণাঞ্চলে পুরো একটি শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের আবাসনের ব্যবস্থা থাকবে সেখানে। বৈশ্বিক আকাশসেবার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই বিমানবন্দর।

২০১০ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়। ৫টি রানওয়ে ও ৪০০টি উড়োজাহাজ রাখার সুব্যবস্থা আছে এখানে। দুবাইয়ের স্বনামধন্য এমিরেটাস এয়ারলাইনসের কার্যক্রম চলবে এখান থেকে।

দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল গ্রিফিথস বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড নেতৃস্থানীয় উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও মজবুত করবে।

টানা ১০ বছর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীর চাপে এই বিমানবন্দরের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত বছর এই বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছেন, যা করোনা মহামারির আগের মতোই।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত