আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

খাবারের সঙ্গে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভালো

খাবারের সঙ্গে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভালো

খাবারের সঙ্গে অনেকেরই কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে। বিশেষ করে খিচুরি ,পান্তা ভাত, সিঙারা, সালাদ, বিভিন্ন ধরনের ভাজাপোড়া জাতীয় খাবারের সঙ্গে পেঁয়াজ খাওয়া হয়। কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর?

পুষ্টিবিদদের মতে, কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ ও ফাইবার থাকে। এতে রয়েছে কুয়ারসেটিন ও জৈব সালফার। এসব উপাদান শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে ডায়াবেটিস রোগীরাও পেঁয়াজ খেতে পারেন।‌ জৈব সালফার থাকে বলে পেঁয়াজের গন্ধ খানিকটা উগ্র ধরনের হয়। তবে রক্তে খারাপ কোলেস্টেরল কমাতে পেঁয়াজ মুখ্য ভূমিকা পালন করে। এর ফলে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটা কমে যায়।

পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন সিক্স, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার রয়েছে। এসব উপাদান শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ভীষণভাবে জরুরি। নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে স্নায়ুর রোগের ঝুঁকিও কমে। শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হলে তার থেকেও রক্ষা করে পেঁয়াজ। এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

তবে কাঁচা পেঁয়াজ খাওয়ার নানা অপকারিতাও আছে। পেঁয়াজে যেহেতু প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও ফাইবার থাকে, তাই পেঁয়াজ ভালোভাবে হজম করতে না পারলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এ কারণে বুঝেশুনে কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত