আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

পেটের অতিরিক্ত চর্বি কমাবে যে আলু

পেটের অতিরিক্ত চর্বি কমাবে যে আলু

পেটের অতিরিক্ত চর্বি নিয়ে চিন্তা। অনেক কিছু করেও কমাতে পারছেন না পেটের চর্বি। পেটের চর্বি অতিরিক্ত মানেই কিন্তু ওজন বেড়ে যাওয়া। ডায়াবেটিস বা অন্য কোনো কারণে আলু খাওয়া বাদ দিলেও খেতে পারেন লাল মিষ্টি আলু। এই আলু শরীরের অতিরিক্ত ওজন কমাবে। পুষ্টিবিদদের মতে, আলুকে বাদ দিলেও লাল মিষ্টি আলুকে অবহেলা করবেন না।

‘আমেরিকান ওবেসিটি অ্যাসোসিয়েশন’-এর মতে, লাল আলুর গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) এতটাই কম যে এর থেকে তৈরি হওয়া গ্লুকোজ দ্রুত রক্তে মিশে যেতে পারে। এ ছাড়াও লাল আলুর বেশকিছু গুণের কথাও জানিয়েছে তারা। পুষ্টিবিদ সুমেধা সিংহের মতে, আলুও যে খুব ক্ষতিকারক তা কিন্তু নয়। আলু সেদ্ধ হওয়ার পর পানি ফেলে দিলে সেই আলুতে খুব একটা ক্ষতি হয় না। তবু বেশি মাত্রায় ডায়াবেটিক ও ওবেসিটির রোগীদের আলু থেকে বারণ করা হয়।

তিনি বলেন, আলু থেকে তৈরি গ্লুকোজ দ্রুত রক্তে মেশে না। কিন্তু লাল আলুর বৈশিষ্ট্য একেবারেই বিপরীত। তাই ডায়েটে লাল আলু রাখতে পারেন।এই আলু ওজন কমাতে সাহায্য করে। কী কারণে পাতে লাল আলু রাখবেন তার বেশকিছু কারণ জানিয়েছে ‘আমেরিকান ওবেসিটি অ্যাসোসিয়েশন’। এতে ভিটামিন এ, প্রয়োজনীয় খনিজ ও ফাইটোনিউট্রিয়েন্টের মতো দরকারি উপাদান রয়েছে। মূলত শীতে পাওয়া যায় এই সবজি।

ফাইবার

লাল আলুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা পাকস্থলীতে জেল জাতীয় আঁঠালো পদার্থ তৈরি করে। এতে পেট ভরে তাড়াতাড়ি ও ক্ষুধা কম লাগে। ফলে ওজন কমে। লাল আলু মেটাবলিজম বাড়িয়ে তুলতে সক্ষম, সহজপাচ্য হওয়ায় হজমের সমস্যাতেও পড়তে হয় না।
উপকারী কার্বস

শক্তি বাড়াতে এই সবজি কাজে আসে। শরীর গঠনের প্রয়োজনীয় কার্বোহাইড্রেটের অন্যতম উৎস এই লাল আলু। প্রতি ৩০০ গ্রাম রাঙা আলু সেদ্ধ থেকে ৫৮ গ্রাম মতো কার্বোহাইড্রেট পাওয়া যায়। নো কার্বস ডায়েটে অভ্যস্তরাও একে সহজেই পাতে নিতে পারেন। কারণ, এর কার্বোহাইড্রেট দ্রুত রক্তে মিশে শক্তি উৎপন্ন করতে পারে।
পানি শোষণকারী

মেটাবলিজম বাড়ানোর পাশাপাশি শরীরের পানি শোষণ করে নিতে এই সবজি খুবি ভালো কাজ করে। পানির সঙ্গেই শরীরের টক্সিনকে দূর করতেও বিশেষ কার্যকরী। তাই জমে থাকা পানির প্রভাবে শরীর ফুলে গেলে তার হাত থেকে অনেকটাই নিষ্কৃতি দেয় এই সবজি। শরীরের পিএইচ ফ্যাক্টরে ভারসাম্য রাখতেও সাহায্য করে।

অ্যান্টিঅক্সিড্যান্ট

লাল আলুতে জিঙ্ক সুপারঅক্সাইড, স্পোরামিন, ক্যাটালেস ধরনের অ্যান্টিঅক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে এগুলো শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত