আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

কাঁকরোল খাওয়ার ৭ উপকারিতা

কাঁকরোল খাওয়ার ৭ উপকারিতা

সুস্থ থাকতে চাইলে পাতে মৌসুমি সবজি ও ফল রাখার বিকল্প নেই। বর্ষায় বাজারে ওঠে কাঁটাওয়ালা সবজি কাঁকরোল। এ সময় নিয়মিত খেতে পারেন উপকারী কাঁকরোল। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি ফিচারে নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালের প্রধান ক্লিনিক্যাল পুষ্টিবিদ প্রধান সীমা সিং জানাচ্ছেন সবজিটি খেলে কোন কোন উপকার মিলবে সে সম্পর্কে।

১. ফাইটোনিউট্রিয়েন্টের একটি বড় উৎস কাঁকরোল। উপাদানটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। কাঁকরোলে ক্যালোরিও কম। ১০০ গ্রাম কাঁকরোলে প্রায় ১৭ ক্যালোরি থাকে।
২. কাঁকরোল অ্যান্টি-অ্যালার্জেন এবং ব্যথানাশক বৈশিষ্ট্যের কারণে মৌসুমি কাশি, সর্দি এবং অন্যান্য অ্যালার্জি থেকে রক্ষা করতে সহায়ক।
৩. এটি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমায়। একই সঙ্গে ফাইবার ও পর্যাপ্ত পানি মেলে সবজিটি থেকে। এই দুই কারণে কাঁকরোল ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।
৪. এই সবজিতে উপস্থিত ক্যারোটিনয়েড, চোখের বিভিন্ন রোগ, কার্ডিওভাসকুলার রোগ এমনকি ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে। ভিটামিন সি, একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হওয়ায় এটি শরীর থেকে বিষাক্ত ফ্রি র‌্যাডিকেল দূর করে ক্যানসারের ঝুঁকি কমায়।
৫. এটি ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে কারণ এতে রয়েছে বিভিন্ন ফ্ল্যাভোনয়েড যেমন বিটা ক্যারোটিন, লুটেইন এবং জিক্সানথিন। এটিতে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যও রয়েছে।
৬. এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। ফলে কাঁকরোল সহজে হজমের জন্য খুবই উপকারী। এটি দূর করে কোষ্ঠকাঠিন্যও।
৭. কাঁকরোল গর্ভবতী নারী ও শিশুর বৃদ্ধির জন্য খুবই সহায়ক।ফাইটোনিউট্রিয়েন্টের একটি বড় উৎস কাঁকরোল। উপাদানটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। কাঁকরোলে ক্যালোরিও কম। ১০০ গ্রাম কাঁকরোলে প্রায় ১৭ ক্যালোরি থাকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত