আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যে ভিটামিনের অভাবে অকালে চুল পাকে

যে ভিটামিনের অভাবে অকালে চুল পাকে

অল্প বয়সে চুলে পাক ধরার কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে ভিটামিনের অভাব। নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাবে বাড়ে চুল ঝরাও। জেনে নিন কোন কোন ভিটামিন ও পুষ্টি উপাদানের ঘাটতির কারণে সময়ের আগেই চুল পেকে যায়।

ওয়েব এমডিতে প্রকাশিত একটি খবর বলছে, ভিটামিন সি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর ঘাটতির কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ভিটামিন সি-এর অভাবে চুল দুর্বল ও সাদা হতে শুরু করে, তারপর ধীরে ধীরে চুল পড়তে শুরু করে। সঠিক সময়ে এর চিকিৎসা না হলে টাক পড়ে যাওয়াও বিচিত্র কিছু নয়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন আমলকি, টমেটো, কমলা এবং সবুজ শাকসবজি খান নিয়মিত।

ভিটামিন বি-৬, বি-১২ এবং ভিটামিন ডি এর ঘাটতি হলে অকালে ধূসর হয়ে যেতে পারে চুল। মেডিকেল নিউজ টুডের এক খবরে এ তথ্য জানা গেছে। ডেভেলপমেন্ট জার্নালে ২০১৫ সালের একটি প্রতিবেদনে ভিটামিন বি, ভিটামিন ডি এবং কপারের ঘাটতি চুল ধূসর হয়ে যাওয়ার কারণ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পুষ্টির ঘাটতি পিগমেন্টেশনকে প্রভাবিত করে।

ইন্টারন্যাশনাল জার্নাল অব ট্রাইকোলজিতে প্রকাশিত একটি সমীক্ষায় ২৫ বছরের কম বয়সি তরুণদের চুল ধূসর হওয়ার কারণগুলো বিবেচনায় আনা হয়। এর মধ্যে ছিল সিরাম ফেরিটিনের কম মাত্রা। এটি শরীরে আয়রন সঞ্চয় করতে সহায়তা করে। এছাড়া ভিটামিন বি ১২ এর অভাবজনিত কারণের কথাও উল্লেখ করা হয়। খাদ্যতালিকায় দুধ, দই, পনিরের মতো খাবার রাখলে মিলবে ভিটামিন বি এর চাহিদা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত