আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বসে কাজ করার সমস্যা দূর করুন!

বসে কাজ করার সমস্যা দূর করুন!

যারা অফিসে বা কাজে দীর্ঘ সময় বসে কাটান তাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভোগার কথা প্রায়ই শোনা যায়। ৮-৯ ঘণ্টা বসে থাকার ফলে এই বিপত্তি।

বিশেষজ্ঞদের মতে, এই লোকেরা ডায়াবেটিস, হৃদরোগ ও কোলন ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। এমনকি ব্যাকপেইন, রক্ত জমাট বাঁধা, হাড়ের ভঙ্গুরতা, হতাশা ও স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হতে পারেন। এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে নিতে হবে কিছু সতর্কমূলক ব্যবস্থা। তাই জেনে নিন সুস্থ থাকতে যা যা করবেন:

প্রতি ৩০ মিনিট পর পর কাজে বিরতি দিতে হবে বা উঠে হাঁটাহাঁটি করতে হবে। অনেকে চেয়ারে বসার পর টয়লেটে পর্যন্ত যাওয়ার কথা ভুলে যান। নিয়মিত বিরতি নিয়ে অফিসের মধ্যে ঘোরাঘুরি করতে হবে।

মোবাইলে কথা বলার সময় উঠে দাঁড়ান। একঘণ্টা বসে থাকার চেয়ে কেবল দাঁড়ানোতেই বাড়তি ৫০ ক্যালোরি ক্ষয় হয়।
অফিসে উঠার সময় লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। বিজ্ঞানীদের মতে, ৩০ মিনিট হালকা কাজ ৩ মিনিট ভারী কাজ করার সমান। দুপুরে ডেস্কে না খেয়ে খাবার রুমে খাওয়া উচিত। বাইরে হাঁটার ফলে হালকা ব্যায়ামও হবে। এতে খাবার তাড়াতাড়ি হজম হবে এবং শরীরের ক্যালোরিও দ্রুত ক্ষয় হয়।
লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করতে হবে।
ফোনে কথা বলা বা টেলিভিশন দেখার সময় দাঁড়িয়ে থাকতে হবে।

ডেস্ক জবের ক্ষেত্রে সম্ভব হলে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করতে হবে।
প্রতিদিন অন্তত আধঘণ্টা সময় হাঁটার জন্য বরাদ্দ রাখতে হবে।
শরীর সার্বিকভাবে সুস্থ রাখতে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করতে হবে।
দৈনিক তিন ঘণ্টা হালকা হাঁটাচলার ফলে বছরে ৮ পাউন্ড চর্বি পুড়ে। ১০ ম্যারাথন দৌড়ে যতটুকু চর্বি পুড়ে তার সমান। গবেষকদের মতে, এতে কাজের গতিশীলতাও বাড়ে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত