আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

সহজেই কিছু ফেসপ্যাক বানানোর টিপস

সহজেই কিছু ফেসপ্যাক বানানোর টিপস

সৌন্দর্য চর্চা কিংবা রূপচর্চা মানেই পার্লারে গিয়ে অনেক সময় কিন্তু অনেক অর্থ ব্যয় করে কিছু করা সেরকম নয়, ঘরে বসে খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে চাইলে ত্বকের যত্ন নেওয়া যায়। তাই খুব সহজেই কিছু ফেসপ্যাক বানানো যাক আর সেগুলো যদি হয় মৌসুমি ফল দিয়ে তাহলে তো কোন কথাই নেই। তাহলে চলুন কিছু মৌসুমি ফল দিয়ে রূপচর্চার করা যাক: 


পাকা আমের ফেসপ্যাক



আমে আছে ভিটামিন সি, এ, ই ও বি৬। এই ভিটামিনগুলো ত্বক ভালো রাখতে দারুণ কার্যকরী। সেইসঙ্গে আমে থাকে কপার এবং ফোলেট। এই উপাদানগুলো ত্বকের উজ্জ্বলতা ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
১ চামচ মুলতানি মাটি, ১/২ চামচ টক দই, ১/২ চামচ মধু ও পাকা আম মিক্স করে ত্বকে লাগান। ১৫  মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন ত্বক মসৃণ উজ্জ্বল এবং কোমল লাগবে সাথে তোকে একটা বাড়তি উজ্জ্বল ভাবও আসবে।


পেঁপে কলার ফেস প্যাক 

 

পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে দুটোই ত্বকের জন্য খুবই ভালো। পেঁপে এবং কলার মিশ্রণটি একসাথে মিক্স করে সেখানে হাফ চা চামচ চন্দন গুড়া ও পানি মিশিয়ে নিন। ১৫ মিনিট তোকে রাখুন এরপর ধুয়ে ফেলুন ত্বকের  অতিরিক্ত তৈলাক্ত ভাব এবং ত্বকে থাকা ময়লা দূর হয়ে যাবে। 

শসার ফেস প্যাক 

 

রোদে পোড়া দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে পারে শসা। শসা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সিলিকা সমৃদ্ধ, যা ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। শসার রসের সাথে সামান্য হলুদ গুঁড়া ও মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫-২০ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে ফেলুন।  শসার প্রশান্তিদায়ক উপাদান ত্বককে উজ্জ্বল করে তুলবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত