আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

হজম ক্ষমতা বাড়ানোর কিছু টিপস

হজম ক্ষমতা বাড়ানোর কিছু টিপস

অনেকেরই হজমের সমস্যা আছে। হালকা খাবার খেলেও তারা হজম করতে পারেন না । যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তারা কিছু টিপস মেনে চলতে পারেন। এর পাশাপাশি কিছু খাবার খেলেও হজমের সমস্যা কমবে। 

হজমের সমস্যা কমাতে কী করবেন 
প্রাণায়ম : প্রতিদিন প্রাণায়াম করার চেষ্টা করুন। এতে হজম ক্ষমতা ভালো থাকে। অন্ত্রে অক্সিজেন পৌঁছাবে। এতে হজম শক্তি বাড়ে এবং হজমের কোনও সমস্যা থাকলে তা কমে যাবে। 

আদা চা: আদা চা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পেটের সমস্যা কমাবে, এমনকি হজম ক্ষমতাও বাড়াবে। 

এই সময়ে ভারী খাবার খাবেনন না: দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে ভারী খাবার খাবেন। এরপর ভারী খাবার খাবেন না। এতে আপনার হজমশক্তি কমতে থাকবে। খাবার ভালো হজম করতে পারবেন না। রাতের দিকে অবশ্যই সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই হালকা খাবার খাবেন।

পুদিনা পাতার চা : খাবারের পর পুদিনা পাতার চা খান। এতে শরীর সুস্থ থাকে। হজমের যেকোনও সমস্যা কমে। পুদিনা চা খেলে পরিপাকতন্ত্র ভালো থাকবে। পেট ফাঁপা, গ্যাস, হজমের সমস্যা, বদহজমের সমস্যা কমবে, শরীর সুস্থ থাকবে। 

তাড়াতাড়ি খাবেন না: কোনও খাবার তাড়াতাড়ি খাবেন না। এতে আপনার ওজন বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতাও কমতে থাকবে। যখনই খাবার খান ধীরে ধীরে খাবেন । কিন্তু চিবিয়ে খাবার চেষ্টা করুন। এতে খাবার ভালোভাবে হজম করতে পারবেন। 

কোন খাবার খেলে হজমশক্তি বাড়বে-

দই : দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রোবায়োটিক সমৃদ্ধ এই খাবার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পেটের কোনো সমস্যা থাকলেও কমে।

আদা :  আদা আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে, তাই আদা খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কমবে।

কলা: কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার অন্ত্র ভালো রাখতে সহায়তা করে। এমনকি অন্ত্র ভালো রাখতেও প্রতিদিন কলা খেতে পারেন। 

মৌরি বীজ: মৌরি বীজ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হজম ক্ষমতা বাড়াবে।

ওটস: হজমের সমস্যা কমাতে ওটস খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি অন্ত্রের সমস্যা কমানোর পাশাপাশি গ্যাস, অম্বলের সমস্যাও কমায়। 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত