আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

এই গরমে ত্বকে বরফ লাগাতে মেনে চলুন কিছু টিপস

এই গরমে ত্বকে বরফ লাগাতে মেনে চলুন কিছু টিপস

সকালে ঘুম থেকে উঠোর পর অনেকেরই চোখমুখ ফোলা থাকে। আবার অনেক সময়ে রোদে বেশিক্ষণ থাকলেও মুখ বেশ ফোলা ফোলা দেখায়। ধীরে ধীরে কিছুক্ষণ পর এই ফোলা ভাব কমেও যায়। কিন্তু এই সমস্যা দীর্ঘস্থায়ী হয় হলে সমস্যা । অনেক সময় কম ঘুম, অতিরিক্ত ওজন, পরিশ্রম কিংবা অ্যালার্জিজনিত কারণেও মুখ ফুলে যায়। তবে কারণ যাই হোক, প্রাথমিক ভাবে মুখে খানিকক্ষণ বরফ ঘষলে, এই সমস্যা চলে যায়। চোখের নীচের ফোলা ভাব বরফ ঘষলেই নিমেষে মিলিয়ে যায়। মেকআপ করার আগেও মুখে একটু বরফ ঘষলে ত্বকে সতেজভাব বজায় থাকে। 

তবে চোখমুখের ফোলা ভাব কমানো ছাড়াও, বরফ ত্বকের আরও অনেক সমস্যার সমাধান করে। এই কারণে ‘আইস ফেশিয়াল’ বেশ জনপ্রিয়। তবে ত্বকে বরফ লাগাতে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
ত্বকে বরফ লাগানোর উপকারিতা

১. ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বরফের জুড়ি নেই। এক টুকরো বরফ মিনিট পাঁচেক ত্বকে ঘষলেই ক্লান্তি দূর হবে।

২. গরমে ত্বকে র‍্যাশ, ফুসকুড়ি দেখা দেয়। এসব প্রতিরোধে ত্বকে বরফ ব্যবহার করতে পারে। 

কিন্তু সব কিছুর মতোই বরফ ব্যবহারেরও কিছু ভালো এবং মন্দ দিক থাকে। কিছু নিয়ম মেনে বরফ ব্যবহার না করলে, সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

১. ত্বকের কোনও এক জায়গায় বেশিক্ষণ বরফ চেপে ধরে রাখা ঠিক নয়। তা না হলে ত্বকে দাগ পড়তে পারে। 

২. ত্বকে সরাসরি বরফ দেওয়া ঠিক হবে না। পাতলা সুতির কাপড়ে বরফ মুড়িয়ে ত্বকে লাগালে ভালো। 

৩. বরফ ঘষার পরে অনেকেরই মুখে লাল লাল ভাব দেখা যায়। অনেকের ক্ষেত্রে তা বেশিক্ষণ থেকে যায়। বার বার এমন হলে একটানা বরফ ব্যবহার এড়িয়ে চলুন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত