আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

করলার বীজের অতিরিক্ত সেবন: স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব

করলার বীজের অতিরিক্ত সেবন: স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব

করলা তেতো সবজি হলেও এর পুষ্টিগুণ অস্বীকার করার উপায় নেই। নিয়মিত করলা খাওয়া শরীরের জন্য উপকারী। আমাদের দেশে করলা ভাজি করে খাওয়ার প্রচলন বেশি। কুচি করে কাটার সময় এর বীজও সবজির সঙ্গে থেকে যেতে পারে। এরপর সেই বীজসহ রান্না করে খেলে তা উপকারের বদলে কিছু ক্ষতি করতে পারে। 

তাই করলার বীজ আলাদা করে তবেই এটি রান্না করা উচিত। চলুন জেনে নেওয়া যাক, করলার বীজ পেটে গেলে কী ক্ষতি হতে পারে-

হজমে সমস্যা হতে পারে

করলার বীজে থাকা লেকটিন অতিরিক্ত খেলে কারও কারও ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে। এই লেকটিন হলো এক ধরণের প্রোটিন। এই প্রোটিন অতিরিক্ত পেটে গেলে সেখান থেকে পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যা হজম ব্যবস্থার জন্য ক্ষতিকর। তাই এর বীজ ফেলে খেতে হবে।

অ্যালার্জি দেখা দিতে পারে

সবার ক্ষেত্রে নয়, কিন্তু কারও কারও ক্ষেত্রে করলা অ্যালার্জির কারণ হতে পারে। যাদের এই সমস্যা রয়েছে তাদের করলার বীজও এড়িয়ে চলা উচিত। কারণ এতে ভিসিন থাকে, যা কারও কারও মধ্যে সংবেদনশীলতার সৃষ্টি করতে পারে। এই বীজ খেলে ত্বকে চুলকানি, ফুসকুড়ি দেখা দিতে পারে। সেইসঙ্গে শ্বাসকষ্ট, ফোলাভাব ইত্যাদি সমস্যাও হতে পারে।


গর্ভবতীদের জন্য ক্ষতিকর হতে পারে

গর্ভে সন্তান রয়েছে এমন নারীদের জন্য করলার বীজ মোটেও উপযুক্ত নয়। এক্ষেত্রে করলা রান্নার সময় ভালোভাবে সতর্ক থাকতে হবে যেন এর বীজ সঙ্গে থেকে না যায়। বিশেষজ্ঞরা বলেন, গর্ভবতী মহিলাদের করলার বীজ একদমই খাওয়া উচিত নয়। কারণ এটি খেলে জরায়ুতে সংকোচন এবং আরও কিছু জটিলতা দেখা দিতে পারে।

ওষুধের ওপর প্রভাব ফেলতে পারে

বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি যারা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন, তাদের জন্য করলার বীজ ক্ষতিকর হতে পারে। বিশেষ করে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন এমন কেউ করলার বীজ খেলে তা ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। সেখান থেকে শরীরে সুগারের মাত্রা কমে গিয়ে বাড়তে পারে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত