আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মধ্যবয়স্ক ও তরুণেরা

লস এঞ্জেলেসে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মধ্যবয়স্ক ও তরুণেরা

ছবিঃ এলএ বাংলা টাইমস


পুরো লস এঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সর্বশেষ তথ্যমতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় দুইশত। 


ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতদের নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছেন কাউন্টি স্বাস্থ্য বিভাগ। এখনো পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ ফলাফলে দেখা যায়, প্রাণঘাতী এই ভাইরাসে লস এঞ্জেলেসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মধ্যবয়স্ক ও তরুণেরা। 

ভাইরাসটিতে আক্রান্তদের নিয়ে বয়সের ৪টি ক্যাটাগরি করেন স্বাস্থ্য বিভাগ। নিচে এই বয়সের শ্রেণিবিভাগ ও সংক্রমণের সংখ্যা তুলে ধরা হয়। 

০-১৭ বৎসর বয়সঃ এই বয়সটা শিশু হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। কাউন্টিতে এখনো পর্যন্ত আক্রান্ত হন ৮০ জন শিশু। 

১৮-৪০ পর্যন্ত বয়সঃ কাউন্টি স্বাস্থ্য বিভাগের বয়সের এই সীমাকে আমরা তরুণ বলতে পারি। এখনো পর্যন্ত এই বয়স সীমায় আক্রান্ত হয় ২ হাজার ৪০৯ জন। 

৪১-৬৫ পর্যন্ত বয়সঃ এই বয়স সীমা নিয়ে একটু বিতর্ক হতে পারে। কেউ বলতে পারেন বৃদ্ধ। আবার কেউ বলতে পারেন মধ্যবয়স্ক। কেউ কেউ এই দুইটার মাঝামাঝি বলতে পারেন। কিন্তু যেহেতু ৬৫টির উপরে আরেকটি বয়সসীমা রয়েছে তাই এই বিবেচনায় প্রতিবেদক এটাকে মধ্যবয়স্কই হিসেবেই ধরে। যাইহোক, এই বয়সের এই সীমায় আক্রান্ত হন সবচেয়ে বেশি লোক। তাদের আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৭০ জন। 

৬৫ বৎসরের উপরেঃ ৬৫ বৎসরের উপরে আক্রান্ত বৃদ্ধের সংখ্যা ১ হাজার ৪৯৯ জন। 

যদিও স্বাস্থ্যবিভাগ থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষা ও গবেষণা থেকে জানা যায়, প্রাণঘাতী এই ভাইরাসটিতে বৃদ্ধ ও নানাবিধ শারীরিক জটিলতায় থাকা ব্যক্তিরা বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগের প্রাপ্ত ডাটা ভিন্ন কথাই বলছে। এখানে মধ্যবয়স্ক ও তরুণেরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ভাইরাসটিতে। 

/এলএ বাংলা টাইমস/       
      

শেয়ার করুন

পাঠকের মতামত