আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস- ইউসিএলএ) ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সমর্থকেরা। ফিলিস্তিনপন্থীদের ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠি, রড দিয়ে আক্রমণ করে, বিয়ার ছিটিয়ে দেয়। পুলিশ এ সময় নীরব ভূমিকা পালন করে। পরে অবশ্য ফিলিস্তিনপন্থীদের সরিয়ে দিতে পুলিশ সক্রিয় হয়।

জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ২২.৫০ নাগাদ হাতে স্টার অব ডেভিড পরিহিত শতাধিক ইসরাইলি সমর্থক ফিলিস্তিনপন্থীদের তাঁবু গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করে।

বিয়ার স্প্রে থেকে রক্ষা পাওয়ার জন্য ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা ছাতা ব্যবহার করে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইসরাইলি সমর্থকেরা লাঠি ও রড হাতে হামলা করে। তাদের অনেককে শিক্ষার্থীদের ঘুষি দিতে দেখা যায়।

ডেইলি ব্রুইনের এক খবরে বলা হয়, শতাধিক ইসরাইলপন্থী ডিকসন প্লাজায ফিলিস্তিনি সংহতি তাঁবুতে বলপূর্বক প্রবেশ করে। এ সময় পুলিশ 'দর্শকের' ভূমিকা পালন করে।

যুক্তরাষ্ট্রের আরো অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে ইউসিএলএ-এ বিক্ষোভ হচ্ছে।

আমরা আরো কঠোরভাবে ফিরে আসব : কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা পুলিশের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ গ্রহণের পর বিক্ষোভরত ছাত্রদের এক নেতা বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদত্যাগের সমর্থনে ব্যাপক সমর্থন রয়েছে। ফিলিস্তিনিপন্থী কণ্ঠ যতবার থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে, প্রতিবার তা আরো প্রবল হয়েছে। আমাদের সমাবেশে আরো বেশি জনসমাগম হবে, আরো বড় বড় বিক্ষোভ হবে।

নিউ ইয়র্ক সিটি পুলিশ মঙ্গলবার রাতে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। তারা তিন শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতারও করে।

এমন প্রেক্ষাপটে আল জাজিরাকে কলম্বিয়া ইউনিভার্সিটি ফর দি জুইশ ভয়েস ফর পিস অ্যাক্টিভিস্ট গ্রুপের শীর্ষ সংগঠক ক্যামেরন জোন্স বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদত্যাগের দাবি আরো সোচ্চার হবে।

তিনি বলেন, আবার দেখেছি যে যখনই ফিলিস্তিনপন্থী কণ্ঠ থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়, তখন আরো প্রবলভাবে কণ্ঠ সোচ্চার হতে দেখি। আমরা আমাদের সমাবেশগুলোতে আরো বেশি সংখ্যক লোক নিয়ে আসব। আমাদের বিক্ষোভগুলোতে আরো বেশি লোক সামিল হবে।

তিনি বলেন, 'আমি নিশ্চিত আপনার ছাত্র সংগঠন, ফ্যাকাল্টি, অ্যালামনাই থেকে আগামী দিনগুলোতে আরো বড় প্রতিবাদ দেখবেন।'

পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করার সময় জানায়, আমরা সবকিছু পরিষ্কার করছি।

কলম্বিয়া স্টুডেন্টস ফর জাস্টিজ ইন প্যালেস্টাইন এক এক্স পোস্টে জানায়, পুলিশ অফিসাররা 'দাঙ্গার সরঞ্জাম পরেছে, কয়েকটি ব্যারিকেড সরিয়ে ফেলেছে।'

তবে পুলিশের উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা 'স্বাধীন, স্বাধীন, স্বাধীন ফিলিস্তিন' ধ্বনি দেয়।

যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে পুলিশ নামানোর তীব্র সমালোচনা করেছেন। তারা ক্যাম্পাসকে 'সামরিকরণের' নিন্দা জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত