আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

জলপ্রপাত থেকে ‘আগুন’ ঝরছে

জলপ্রপাত থেকে ‘আগুন’ ঝরছে

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ইয়োসোমেতি ন্যাশনাল পার্কের ইয়োসোমেতি জলপ্রপাতে হঠাৎ আগুন। এই আগুন যেন ওপর থেকে নিচে চুয়ে চুয়ে পড়ছে। সেই আগুনে আশপাশও আলোকিত হয়ে গেছে। এমন দৃশ্যের জন্য এই জলপ্রপাতের নামই হয়ে গেছে ‘ইয়োসোমেতি ফায়ারফল’।

সম্প্রতি সেই জলপ্রপাতের একটি বিস্ময়কর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। মনোমুগ্ধকর এই দৃশ্য অবশ্য সেখানে বছরের সব সময় দেখা যায় না।

প্রতিবছর শীতের সময় বিকেলে ইয়োসোমেতি জলপ্রপাতে সূর্যের আলো পড়লে পানি এমন লাল আর কমলা রং ধারণ করে। এই দৃশ্য দেখতে সেখানে অবশ্য অনেক দর্শনার্থীও ভিড় করেন। জলপ্রপাতটি মনোমুগ্ধকর এবং অসাধারণ এমন প্রদর্শনীর জন্য বিখ্যাত।

জলপ্রপাতের নির্দিষ্ট সময়ের ওই ভিডিও সম্প্রতি এক ব্যক্তি ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করেন। এতে তিনি লেখেন, ‘বিস্ময়কর দৃষ্টিভ্রম তৈরি করেছে ইয়োসোমেতি ফায়ারফল। প্রতিবছরের ফেব্রুয়ারিতে বিরল এই দৃশ্য দেখা যায়। অস্তগামী সূর্যের আলো যখন জলপ্রপাতের পেছনে পড়ে, তখন কমলা রঙের এমন দৃশ্য তৈরি হয়।’

একজন্ এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক এমন অবিশ্বাস্য অনেক প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। শ্বাসরুদ্ধকর এসব দৃশ্য কেবল এর সৌন্দর্যের দ্বার খুলে দেয়। বিশেষ করে আমরা যখন স্বচক্ষে এমন দৃশ্য দেখতে পারছি না, তাদের জন্য এটি অন্য রকম এক বিস্ময়।’

আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ফিনিক্সের পূর্বে সুপারস্টিশন মাউনটেইনসে বছরে দুবার মাত্র কয়েক দিনের জন্য এমন বিস্ময়কর দৃশ্য দেখা যায়।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত