আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

লস এঞ্জেলেসে আবারও কমছে গ্যাসোলিনের মূল্য

লস এঞ্জেলেসে আবারও কমছে গ্যাসোলিনের মূল্য

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রতি গ্যালন সেলফসার্ভ গ্যাসোলিনের গড় মূল্য ১ দশমিক ৪ সেন্ট কমে হয়েছে ৪ ডলার ৫৮৪ সেন্ট। গত বছরের ফেব্রুয়ারির পর এটিই গ্যাসোলিনের সর্বনিম্ন মূল্য।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং অয়েল প্রাইস ইনফরমেশন সার্ভিসের তথ্যমতে, গড় মূল্য টানা ১৪ দিনে ১৭ দশমিক ৩ সেন্ট কমেছে। এর মধ্যে বুধবার কমেছে ১ দশমিক ৯ সেন্ট। এক সপ্তাহ আগের থেকে মূল্য কমেছে ৮ দশমিক ৩ সেন্ট এবং এক মাসের থেকে কমেছে ১৪ দশমিক ৪ সেন্ট, তবে এখনও এক বছর থেকে মূল্য ৭ দশমিক ৮ সেন্ট বেশি রয়েছে। তবে ২০২২ সালের রেকর্ড সর্বোচ্চ ৬ দশমিক ৪৯৪ ডলার থেকে গড় মূল্য এখনও১ দশমিক ৯১ ডলার কম রয়েছে।

অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের গড় মূল্য ২০২৩ সালের পর সর্বনিম্ন কমে ৪ দশমিক ৪৭৩ সেন্ট হয়েছে। টানা ১৫ দিন ধরে এই মূল্য কমে আসছে, বুধবার সর্বোচ্চ কমেছে ২ দশমিক ৩ সেন্ট।

অরেঞ্জ কাউন্টিতে এক সপ্তাহ আগের থেকে মূল্য কমেছে ৯ দশমিক ৪ সেন্ট এবং এক মাস আগের থেকে কমেছে ৯ সেন্ট কিন্তু ১ বছর আগের থেকে মূল্য এখনও ৪ সেন্ট বেশি রয়েছে। তবে ২০২২ সালের ৫ অক্টোবরের রেকর্ড সর্বোচ্চ মূল্য ৬ ডলার ৪৫৯ সেন্টের থেকে মূল্য এখনও ১ ডলার ৯৮৬ সেন্ট কম রয়েছে।

তবে গ্যাসোলিনের জাতীয় গড় মূল্য টানা তৃতীয় দিনের মতো বেড়ে হয়েছে ৩ ডলার ০৯৪ সেন্ট। তবে এর আগে টানা ২১ দিনের মধ্যে ১৯ দিনে মূল্য কমেছে ৫ দশমিক ৯ সেন্ট। গত তিনদিনে মূল্য বেড়েছে ২ দশমিক ৬ সেন্ট, এর মধ্যে বুধবার বেড়েছে ১ দশমিক ৬ সেন্ট।

এর সপ্তাহ আগের থেকে জাতীয় গড় ১ দশমিক ৭ সেন্ট বেড়েছে এবং এক মাস আগের থেকে বেড়েছে ২ দশমিক ৮ সেন্ট কিন্তু এক বছর আগের থেকে কম আছে ২৬ দশমিক ৫ সেন্ট। এর আগে ২০২২ সালের জুনের ১৪ তারিখ সর্বোচ্চ মূল্যের রেকর্ডের থেকে মূল্য এখনও ১ ডলার ৯২২ সেন্ট কম রয়েছে।

পেট্রোলিয়াম বিশ্লেষণের প্রধান প্যাট্রিক ডি হান বলেন, ‘গত সপ্তাহগুলোতে গ্যাসোলিনের মূল্য অস্থিতিশীল ছিলো তবে সাম্প্রতিক সময়ে মূল্য আবার কমছে’।

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও হুথি জঙ্গিদের সংঘাতের ফলে জ্বালানির মূল্য অস্বাভাবিক বেড়েছে তবে বর্তমানে এটি অনেকটাই স্থিতিশীল হয়ে আসছে’।

এলএবাংলাটাইমস/এসএ/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত