আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

তিন দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

তিন দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

তিন দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফরের শেষদিন শুক্রবার তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এসময় চীনা নেতা বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিপক্ষ না হয়ে অংশীদার হওয়া উচিত। খবর সিএনএনের।


শুক্রবার বেইজিংয়ের ক্যাভারনস গ্রেট হল অব দ্য পিপলে এ দুই নেতা বৈঠক করেন।


দুই দেশের মধ্যে কঠিন সম্পর্ক স্থিতিশীল করতে ও যোগাযোগ প্রসারিত করতেই সফর করেছেন ব্লিংকেন। শি ব্লিংকেনকে বলেন, ‘চীন একটি আত্মবিশ্বাসী, উন্মুক্ত ও সমৃদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়। আমরা আশা করি যুক্তরাষ্ট্র চীনের উন্নয়নকে ইতিবাচক দৃষ্টিতে দেখবে।’


তিনি আরও বলেন, ‘একবার এই মৌলিক সমস্যার সমাধান হয়ে গেলে চীন-মার্কিন সম্পর্ক সত্যিকার অর্থে আরও ভালো হবে এবং এগিয়ে যাবে। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত প্রতিপক্ষের পরিবর্তে অংশীদার হওয়া; একে অপরের ক্ষতি না করে একে অপরকে সফল হতে সাহায্য করা।’

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিলে স্বাক্ষর করেছেন। বিলটি যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করা সম্পর্কিত। তবে যদি অ্যাপটির ফাদার কোম্পানি বাইটড্যান্স এটি বিক্রি না করে তবে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

ব্লিংকেন শিকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে যোগাযোগ রেখা বজায় রাখতে এবং সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মধ্যে কোনো ভুল যোগাযোগ, ভুল ধারণা ও কোনো ভুল হিসাব থাকবে না।’

ব্লিঙ্কেন আরও বলেন, ‘আমি আশা করি, আমাদের রাষ্ট্রপতিরা যে বিষয়ে আমাদের সহযোগিতা করতে সম্মত হয়েছেন সেগুলোতে আমাদের অগ্রগতি হবে। তবে আমাদের মধ্যকার তফাতই আমাদের উদ্দেশ্যগুলো স্পষ্ট করবে। এছাড়াও একে অপরের বিষয়ে আমাদের অবস্থান কেমন তা স্পষ্ট হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত