আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আইসিই (ICE) কার্যালয় পরিদর্শনে কংগ্রেস সদস্যদের জন্য নতুন নীতিমালা জারি করল DHS

আইসিই (ICE) কার্যালয় পরিদর্শনে কংগ্রেস সদস্যদের জন্য নতুন নীতিমালা জারি করল DHS

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) গোপনে নতুন একটি নীতিমালা প্রকাশ করেছে, যা কংগ্রেস সদস্যরা যখন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) এর অফিস বা ডিটেনশন সেন্টার পরিদর্শনে যেতে চান, তখন তাদের জন্য প্রযোজ্য হবে।

এই নতুন নীতিমালার কারণে কংগ্রেসের একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করেছেন।

বিদ্যমান আইনের অধীনে, কংগ্রেস সদস্যদের অঘোষিতভাবে ICE ডিটেনশন সেন্টার পরিদর্শনের আইনগত অধিকার রয়েছে। তবে DHS তাদের ওয়েবসাইটে হালনাগাদকৃত নির্দেশনায় জানিয়েছে, এখন থেকে কংগ্রেস সদস্যদের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে এক ইমেইলের মাধ্যমে পরিদর্শনের বিষয়ে অবহিত করতে হবে। যদিও DHS দাবি করেছে, এই ধরনের অফিসগুলো ডিটেনশন সেন্টারের আওতাভুক্ত নয়।

নীতিমালায় আরও বলা হয়েছে, ICE কর্তৃপক্ষ পরিদর্শনের অনুরোধ বাতিল, স্থগিত বা পুনঃনির্ধারণ করার একক ও পর্যালোচনাবিহীন অধিকার রাখে—এমনকি তারা চাইলে পরিদর্শন চলাকালীনও সেটি বন্ধ করে দিতে পারে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটির ডেমোক্র্যাট সদস্য বেনি থম্পসন বলেন,
“এই অবৈধ নীতিমালা কংগ্রেস সদস্যদের ICE অফিস পরিদর্শনের অধিকার হরণ করার একটি ছল। এসব অফিসে বহু অভিবাসী, এমনকি কখনও কখনও মার্কিন নাগরিককেও দিনের পর দিন আটকে রাখা হয়। এগুলো প্রকৃতপক্ষে ডিটেনশন সেন্টার, যা যেকোনো সময় পর্যবেক্ষণ ও পরিদর্শনের অধীনে পড়ে। DHS এর এই আচরণ নতুন কোনো মিথ্যা নয়, বরং তাদের পুরনো ধোঁকার নতুন সংস্করণ।”

এই নতুন নীতিমালা এমন সময়ে এলো, যখন সম্প্রতি নিউ জার্সির একটি ডিটেনশন সেন্টারের বাইরে কংগ্রেস সদস্যদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটে, যার ফলে এক আইনপ্রণেতাকে গ্রেপ্তারও করা হয়।

এই পরিস্থিতিতে নতুন নির্দেশনা কংগ্রেস ও প্রশাসনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং অভিবাসন নীতি ও স্বচ্ছতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত